ভ্রমণকাহিনী

কাবার পথে ধন্য হতে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳210

৳ 35040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 140

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক মাওলানা নাদিম আল ওয়াজিদির ‘ফের সুয়ে হারাম লে চল’ গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে। এটি মক্কা-মদিনার ভ্রমণকাহিনি। বইটিতে হজ্জ-ওমরাহর দালিলিক মাসায়েল এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর তত্ত্বভিত্তিক আলোচনাও স্থান পেয়েছে। ‘কাবার পথে ধন্য হতে’ নামে বইটি অনুবাদ করেছেন তরুণ লেখক ও অনুবাদক নাজমুল ইসলাম কাসিমী। সম্পাদনা করেছেন লেখক ও সম্পাদক জহির উদ্দিন বাবর।বইটি প্রকাশ করেছে বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান দারুল উলুম লাইব্রেরী।

লেখক একাধিকবার বাইতুল্লাহ সফর করেছেন। সে হিসেবে মক্কা-মদিনার প্রতিটি অলিগলিই তার খুব চেনা-জানা এবং পরিচিত। তাই তিনি ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তকে ইতিহাসের গভীর নির্যাসের আলোকে বিশ্লেষণ করেছেন সুনিপুণভাবে। সাবলীল কথাসাহিত্য দিয়ে প্রতিটি অধ্যায়কে করেছেন অনেক চমকপ্রদ। পুরো বইটিতে নজর ভোলালে আপনার মনে হবে, বইটি নিছক একটি ভ্রমণকাহিনি না; বরং একটি তাত্ত্বিক সিরাত গ্রন্থও।

বইটি পড়লে সহজেই যেকোনো পাঠকের চোখের সামনে ভেসে উঠবে সাড়ে চৌদ্দশ বছর আগের মুসলমানদের ঐতিহ্যঘেরা স্মৃতিফলক; বদর, উহুদ, খন্দক। পাতায় পাতায় বিচরণ করলে সিক্ত হবেন, পবিত্র ভূমি; মিনা, আরাফা ও মুযদিলাফার ধুলোবালিতে। বদরের অবিস্মরণীয় বিজয় যেমনিভাবে পাঠককে আন্দোলিত করবে, ঠিক তেমনিভাবে উহুদের নির্মম চিত্রগুলো পাঠকের দু'চোখ দিয়ে অশ্রু ঝরাবে বারবার। প্রতিটি অধ্যায় পাঠকালে, পাঠক কল্পনাতে নিজের অজান্তে মুহূর্তেই চলে যাবেন স্বপ্নপুরি সেই দুর্গগুলোতে। যেখানের মাঠ ও মাটির সঙ্গে মিশে আছে প্রিয়নবীর প্রেম-ভালোবাসা আর পবিত্র অঙ্গপ্রত্যঙ্গ'র স্পর্শগুলো। হাজার হাজার দূরে থেকেও মনে হবে আমি ঘোরাফেরা করছি পবিত্র হিজাজ ভূমিতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কাবার পথে ধন্য হতে
ইংরেজি নাম Kabar pothe dhonno hote
লেখক মাওলানা নাদিম আল ওয়াজিদি, জহির উদ্দিন বাবর
প্রকাশনী দারুল উলূম লাইব্রেরী
বিষয় ভ্রমণকাহিনী
আইএসবিএন 9789849457152
পৃষ্ঠা সংখ্যা ২৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
মা

অনুবাদক সম্পর্কে

মাওলানা নাদিম আল ওয়াজিদি

ভ্রমণকাহিনী বিষয়ক অনুবাদক · প্রকাশক: দারুল উলূম লাইব্রেরী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 210

৳ 35040% ছাড়