ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

হালাল-হারাম, কবিরা গুনাহ, তওবা ও ফেৎনা

হত্যা ও গৃহযুদ্ধসম্পর্কে রাসূল সা. এর বানী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳58

৳ 10042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কুরআন ও হাদীসে যতটা গুরুত্বের সাথে মানুষের প্রাণের সম্মান বর্ণনা করা হয়েছে আমাদের এ যুগে এর ততটাই অসম্মান হচ্ছে। সাধারণ কোন বিষয়ে কাউকে হত্যা করে ফেলা এত ব্যাপক হয়ে গেছে যে, মানুষের জীবন মশা-মাছির চেয়ে মূল্যহীন হয়ে গেছে।

আফসোসের বিষয় হলো, কখনো কখনো শুধু বংশগত বা দলীয় কোন মতানৈক্যের কারণে এমন মানুষও এজঘন্য অপরাধের সাথে সম্পৃক্ত হয়, যাকে বাহ্যিক দৃষ্টিতে সাধারণ জীবনে দ্বীনদার মনে করা হয়। কোন কোন ক্ষেত্রে এই অপরাধ দ্বীনি খেদমত মনে করা হয়ে থাকে। এর কারণ এটাও হতে পারে যে, কুরআন হাদীসের ওই সকল বাণী যেগুলোতে মানুষের প্রাণের অনেক বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করার ব্যাপারে কঠিন হুশিয়ারি এসেছে। যেমনটি অন্য কোন অপরাধের ক্ষেত্রে আসেনি। তা হয়ত তাদের সামনে নেই বা তাদের এর প্রতি ভ্রুক্ষেপ নেই। তাই এই উদ্দেশ্যে কুরআন হাদীসের সেই সকল বাণী এই পুস্তিকায় জমা করা হয়েছে। একজন ‍মুসলমান যতই নৈতিক অবক্ষয়ের শিকার হোক না কেন তার অন্তরে কুরআন হাদীসের মূল্যবোধ অবশ্যই থাকে। আল্লাহর কোন একজন বান্দাও যদি এই বিধি-বিধানগুলো পড়ে নিজের কর্মপদ্ধতি শুধরে নেয় এবং আল্লাহর ভয়ে এই জঘন্য অপরাধ থেকে বিরত থাকে। তাহলে ইনশাআল্লাহ আমার এই মেহনতটুকু স্বার্থক হবে।

আলোচ্য পুস্তিকায় প্রথমত মানুষের জানের সম্মান ও মর্যাদার ব্যাপারে কুরআনে কারীমে বর্ণিত নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এর পর এ বিষয়ের চল্লিশটি হাদিস সন্নিবেশিত করা হয়েছে। যে হাদীসগুলোকে মানুষের জানের সম্মানের ব্যাপারে চেহেল হাদীস (চল্লিশ হাদীস) বলা উচিত। সাথে সাথে রাসূূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল বাণী যাতে অত্যাচারী ও খারাপ শাসক ক্ষমতাসীন হলে কেমন কর্মপদ্ধতি অবলম্বন করা দরকার এবং দেশে গৃহযুদ্ধের সময় সাধারণ মুসলমনদের কী করণীয় তা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা এই পুস্তিকাটি উপকারী করে আমাদের তার এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানুযায়ী পরিপূর্ণ আমল করার তাওফিক দান করুন।

আমীন। ছুম্মা আমীন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হত্যা ও গৃহযুদ্ধসম্পর্কে রাসূল সা. এর বানী
ইংরেজি নাম Hotta o griho juddo somporke rasul sm. er bani
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মুফতী হাবীবুল্লাহ মিসবাহ
প্রকাশনী মাকতাবাতুল হেরা
বিষয় হালাল-হারাম, কবিরা গুনাহ, তওবা ও ফেৎনা
পৃষ্ঠা সংখ্যা ১০০
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০০০
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 58

৳ 10042% ছাড়