আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

মেঘের আড়ালে চাঁদ: সত্যকে দেখার অব্যর্থ উপায়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳145

৳ 17015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভূমিকা আকাশে চাঁদ উঠেছে। তা লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এক খণ্ড মেঘ চাঁদের ওপর এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছে, যে আমরা চাঁদটিকে দেখতে পাচ্ছি না। তবে মেঘের বিভিন্ন কিনারে চাঁদের অস্তিত্ব রয়েছে, সে সম্পর্কে সন্দেহ করার কোনো কারণ নেই। তবে এই সন্দেহমুক্ত অবস্থাকে আমাদেরকে খুব বেশি তৃপ্তি দিতে পারছে না, কারণ আমরা চাচ্ছি সরাসরি চাঁদের মুখোমুখী হতে, এবং তার অম্লান মুখখানি দেখতে। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে।

মেঘ খণ্ড চাঁদের মুখো ঘোমটা হয়ে আর থাকবে না, দূর হয়ে যাবে। আমাদের প্রতিটি ব্যক্তির অন্তরে সত্যের চাঁদ জ্বল জ্বল করছে। কিন্তু তার সামনে কিছু মেঘ আমাদের অন্তরকে সেই সত্যের রূপ দেখা থেকে বিরত রাখছে। আমরা যদি এই মেঘ কেটে যাওয়ার জন্য শত শত বছর ধ’রে অপেক্ষা করি তবুও হয়তো সফল হব না, যদি এই মেঘকে আমরা না চিনি। মানুষের জন্য সেই বিষয়টি আর ক্ষতিকর হয়ে দাঁড়ায় না, যার রহস্য সে জানতে পারে। মেঘ সত্য এবং অন্তরের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ সেই মেঘ সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করা না যায়।

কিন্ত মেঘের রহস্য জানা হয়ে গেলে মেঘের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। বিশেষ করে সত্যের প্রসঙ্গে মেঘ ব’লে আমরা যা বোঝাচ্ছি তা মূলত বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো পরিস্থিতি নয়, বরং আমরা সত্যকে দেখার উপযুক্ত নই ব’লেই আমাদের দৃষ্টির দরিদ্র্যই, এই মেঘ সৃষ্টি করে। ফলে আমরা যখনই সত্যকে দেখতে চাইব, তখনই আমাদের অন্তরের সামনে এই মেঘ এসে হাজির হবে, এবং এ থেকে রেহাই না পাওয়া পর্যন্ত আমাদের অন্তর কখনোই সত্যকে দেখবে না। তাহলে আসুন আমরা বিভিন্ন উপায় অবলম্বন করার মাধ্যেমে সত্যের উজ্জ্বল চাঁদকে দেখার চেষ্টা করি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেঘের আড়ালে চাঁদ: সত্যকে দেখার অব্যর্থ উপায়
ইংরেজি নাম Megher Arale Chand: Sottoke Dekhar Obertho Upay
লেখক এস. এম. জাকির হুসাইন
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789848933626
পৃষ্ঠা সংখ্যা ১৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১১
এস. এম. জাকির হুসাইন

লেখক সম্পর্কে

এস. এম. জাকির হুসাইন

প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 145

৳ 17015% ছাড়