ঋদ্ধি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এ এক নয় বছুরে ছেলের গল্প। গল্পে তার বাবা নেই; কিন্তু গোটা গল্পই সে আর তার মৃত বাবাকে ঘিরে। কিছুটা লৌকিক অনেকটা অলৌকিকতার সহঅবস্থান। শিশুমনের জটিল রহস্য ভেদ করতে এগিয়ে আসেন গোমড়ামুখো এক কালো সাহেব, দানবিক চেহারায় অনেকখানি মানবিকতা নিয়ে এক জগদ্বিখ্যাত মনস্তত্ববিদ, প্যারানরমাল সাইকোলজী যার মূল বিষয়। গল্পের জটিল ধাঁধা বোনা আছে ছোট এক মফস্বল শহরের প্রতাপশালী সৈয়দ হাশিম সুলতান সাহেবের “সুলতান মঞ্জিলে”। ছেলেটির মায়ের জন্ম, বেড়ে ওঠা সেখানে, আর, সকল অস্বাভাবিকতার শেকড়ও সেখানে। যেই শেকড়ের টান মা তার বয়ঃসন্ধিতে রাজধানীতে পালিয়ে এসেও উপড়ে ফেলতে পারেনি। গল্পে আছে সেই অস্বাভাবিকতার পাশাপাশি আমাদের রোজকার নাগরিক যন্ত্রনার পাঁচমেশালী তিতিবিরক্ত, মফস্বলের ছোট গন্ডিতে বড় মাপের মানুষদের প্রতিপত্তি। আর আছে সবচেয়ে বেশী – নিঃসঙ্গ শিশুমনের অলিগলির অব্যক্ত রহস্যময়তা আর কষ্ট। সব বয়সের ধাপে ধাপে মানব মনের দেখা-অদেখা, বুঝ-অবুঝ সাতরংগের আতশী কাঁচ ফেলা চালচিত্র। যেই চালচিত্র আমরা ঠিক দেখেও দেখিনি, জেনেও জানিনি
বইয়ের তথ্য
| নাম | ঋদ্ধি |
|---|---|
| ইংরেজি নাম | Riddhi |
| লেখক | |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849265924 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849265924 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!