কবিতা সংগ্রহ-সুকান্ত ভট্টাচার্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘কিশোর কবি’ সুকান্তকে বলা হয় গণমানুষের কবি। অসহায়-নিপীড়িত-সর্বহারা মানুষের সুখ-দুঃখ তাঁর কবিতার প্রধান বিষয়। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন, অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্তও ছিলেন সক্রিয়। যাবতীয় শোষণ-বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল দৃঢ় অবস্থান। তিনি তাঁর কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণিবৈষম্য। সুকান্তের কবিতা বিষয়-বৈচিত্র্য ও শৈল্পিক দক্ষতায় অনন্য। সাধারণ সব বস্তুকেও সুকান্ত কবিতার বিষয় করেছেন। বাড়ির রেলিং ভাঙা সিঁড়ি উঠে এসেছে তাঁর কবিতায়। আসেনি কোনটি?
ক্ষুধা, দারিদ্র্য থেকে পুঁজিবাদ, এসেছে তারুণ্য, কৈশোর, মার্ক্সবাদ থেকে বিপ্লব, স্বপ্ন। অধিকার-অনাচার সবই। খেটে-খাওয়া মেহনতি মানুষই সুকান্তর কবিতার মৌলিক উপাদান। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন, অত্যাচারী প্রভুদের ও যাবতীয় শোষণ-বঞ্চনার বিপক্ষে সুকান্তর ছিল দৃঢ় অবস্থান। দূর করতে চেয়েছেন শ্রেণিবৈষম্য। উদ্যোগ, অনুভব, লেনিন, রবীন্দ্রনাথের প্রতি, ছাড়পত্র, জনরব প্রভৃতি কবিতায় তার নিদর্শন পাওয়া যায়।
বইয়ের তথ্য
| নাম | কবিতা সংগ্রহ-সুকান্ত ভট্টাচার্য |
|---|---|
| ইংরেজি নাম | Kabita Songraha-Sukanto Vottacharjo |
| লেখক | সুকান্ত ভট্টাচার্য |
| প্রকাশনী | আদর্শ |
| বিষয় | কবিতা |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
