বিক্রয় ও বিপনণ

ঠিক বেঠিক মার্কেটিং ১-২

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

৳ 60025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ঠিক বেঠিক মার্কেটিং ১

বইতে কি আছে এবং কাদের জন্য..! মানুষ শেখে দু-ভাবে - ঠেকে আর দেখে। এই বইয়ের ২১ টি লেখার কোনোটিই কোনো থিয়োরী বা তত্বকথা নয়। বরং প্রতিটি লেখাই লেখক তাঁর প্রায় দেড়-যুগের মার্কেটিং প্রফেশনে দেখে এবং ঠেকে যা শিখেছেন তারই প্রকাশ। একজন মার্কেটিয়ার হিসেবে নিজের পর্যবেক্ষণ, কেস স্টাডি আর একাডেমিক থিয়োরীর সাথে বাংলাদেশের মার্কেটিংএর বিভিন্ন প্র্যাকটিসের সামঞ্জস্য ও অসামঞ্জস্য খোঁজার চেষ্টা।

যেহেতু পুরোটাই লেখকের নিজের অবজার্ভেশন, তাই সাধারণ পাঠক কিংবা মার্কেটিয়ার হিসেবে আপনার তাতে একমত হতেই হবে এমন কোনো কথা নেই। অবলীলায় দ্বিমতও পোষন করতে পারেন। তবে একমত বা দ্বিমত যাই হোক না কেন, লেখাগুলো যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, মার্কেটিং প্রফেশনে কেবল যাত্রা শুরু করেছেন, পোড়-খাওয়া অভিজ্ঞ মার্কেটিয়ার কিংবা নবীন উদ্দ্যোক্তা

সবাইকেই মার্কেটিং জগতের নানান ঠিক এবং বেঠিক প্র্যাকটিস নিয়ে ভাবতে সাহায্য করবে সন্দেহ নেই, যা দিনশেষে নিজের ব্র্যান্ড কিংবা ব্যবসাকেও দাঁড়া করাতে কাজে আসবে। এদেশে দেশীয় Marketing কেস স্ট্যাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সেক্ষেত্রে এই বইটি নতুন একটি পদক্ষেপ বলাই যায়।

ঠিক বেঠিক মার্কেটিং ২

মার্কেটিং— মানব মনের গভীর আবেগ ও অনুভূতি, ভালো লাগা-খারাপ লাগা, চাহিদা-অপূর্ণতা-তৃপ্তি নিয়ে কাজ করা অসাধারণ এক বিষয়। আধুনিক পৃথিবীর প্রতিটি ব্যাবসাপ্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে মার্কেটিং কাজ করে ভোক্তার অপূর্ণ চাহিদা বের করে আনা থেকে শুরু করে তাকে সফল ও প্রতিষ্ঠানের জন্য লাভজনকভাবে পূর্ণ করা পর্যন্ত।

ব্যাবসার ভাষায় বললে পুরো ভ্যালু চেইন নিয়ে। জটিল, সময়সাপেক্ষ, প্রচণ্ড বুদ্ধির মারপ্যাঁচের এ কাজ কিন্তু মোটেও সোজা নয়; বরং পদে পদে মার্কেটিয়ারদের পড়তে হয় নানান চাপে— বাহ্যিক ও অভ্যন্তরীণ দুভাবেই। ফলে হয় নানান ভুল-ভ্রান্তি। এড়িয়ে যায় অনেক বিষয়, যা হয়তো সাময়িকভাবে ঠিক মনে হলেও দিনশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এ বইটিতে সে রকম কিছু ঘটনাই বলা হয়েছে, যার প্রতিটিই বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া পর্যবেক্ষণ থেকে লেখা।

এ দেশে দেশীয় মার্কেটিং কেস স্টাডি বা পর্যবেক্ষণ নিয়ে বাংলায় তেমন কোনো প্রফেশনাল বই নেই। সে ক্ষেত্রে এ বইটিকে নতুন একটি পদক্ষেপ বলাই যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঠিক বেঠিক মার্কেটিং ১-২
ইংরেজি নাম Thik Bethik Marketing 1-2 part
লেখক গালীব বিন মোহাম্মদ
প্রকাশনী আদর্শ
বিষয় বিক্রয় ও বিপনণ
আইএসবিএন 9789849532484
পৃষ্ঠা সংখ্যা ২৩৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
ভাষাbangla
ISBN9789849532484
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা238
গালীব বিন মোহাম্মদ

লেখক সম্পর্কে

গালীব বিন মোহাম্মদ

গালীব বিন মোহাম্মদ আসলে কোনো লেখক নন; বরং একজন মার্কেটিয়ার । ভালবাসেন প্রাচীন শহর আর সভ্যতা ঘুরে বেড়াতে, নতুন পা-দেয়া শহরের ক্যাফেতে বসে ধোঁয়া-ওঠা কফির কাপে নিতান্তই অচেনা কারও সাথে গল্প জুড়ে দিতে আর মানুষ কেনো কি করে তার পেছনের কারণটা খুঁজে বের করতে । সাথে প্রচন্ড ভালবাসেন নিজের মার্কেটিং প্রফেশনকে । মার্কেটিং এ পড়াশুনা করে কাজ শুরু করেছিলেন বিশ্বখ্যাত নেসলে কোম্পানীতে । সেখান থেকে স্ট্যান্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450

৳ 60025% ছাড়