ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
খাওয়ার আদব
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মাটিতে বসে থাওয়ার সুন্নত হওয়ার জন্য একটি শর্ত
মাটিতে বসে খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী এবং অধিক সওয়াব লাভের উপায় ও সর্বোত্তম । এটা তখন, যখন এর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা না হয় । অথাৎ একে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ বা হাসি ঠাট্টা করা না হয় । সুতরাং যদি কোথাও এমন আশংকা দেখা দেয় যে, নীচে বসে খেলে লোকেরা তা নিয়ে হাসি-ঠাট্টা করবে, তখন বসে খাওয়ার ব্যাপারে পীড়াপীড়ি করাও দুরস্ত হবে না ।
আব্বাজান একবার ছবক পড়াবার সময় আমাদেরকে তার একটি ঘটনা এভাবে শুনিয়েছেন যে, একবার আমি ও আমার কতিপয় সঙ্গী-সাথী দেওবন্দ থেকে দিল্লি গিয়েছিলাম । দিল্লি পৌঁছলে খানা খাওয়ার প্রয়োজন দেখা দেয় । যেহেতু খাওয়ার আর কোন ব্যবস্থা ছিল না, তাই আমরা সবাই একটা হোটেলে ঢুকে পড়লাম ।
এ তো সবারই জানা যে, হোটেলে চেয়ার-টেবিলে খাওয়ার ব্যবস্থা হয় । এই কারণে আমাদের দু’জন সাথী বললেন, আমরা চেয়ার-টেবিলে বসে খাব না । কেননা, মাটিতে বসে খাওয়া সুন্নত । যাই হোক, তারা হোটেলের ভেতরেই মাটিতে রুমাল বিছিয়ে বয়দের মাধ্যমে খানা এনে খাওয়ার ইচ্ছা প্রকাশ করল । আব্বাজান (রহঃ) বলেন, আমি তাদের নিষেধ করলাম; কিন্তু তারা বলল, চেয়ার-টেবিলে বসে আমরা কেন খাব, যেখানে মাটিতে বসে খাওয়া সুন্নতের অধিকতর নিকটবর্তী । সুতরাং ভয়ই বা কিসের, লজ্জাই বা কেন করব ।
আব্বাজান বলেন, লজ্জা বা ভয়ের বিষয় নয়; বরং আসল কথা হলো, যখন তোমরা এভাবে নিজেদের রুমাল বিছিয়ে বসবে, তখন মানুষের সামনে এই সুন্নতকে মজাকের বস্তুতে পরিণত করবে; এভাবে মানুষ এই সুন্নতের প্রতি অবজ্ঞা করার দায়ে পড়বে । আর সুন্নতের প্রতি অবজ্ঞা প্রদর্শন শুধু গোনাহই নয়; বরং কোন কোন সময়ে তা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দেয় । আল্লাহ তা’আলা আমাদেরকে রক্ষা করুন।
বইয়ের তথ্য
| নাম | খাওয়ার আদব |
|---|---|
| ইংরেজি নাম | khaiar adob |
| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মুহাম্মদ নিজাম উদ্দীন বক্সী |
| প্রকাশনী | আকিক পাবলিকেশন্স |
| বিষয় | ইসলামী আদর্শ ,সুন্নাত ও শিষ্টাচার |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| প্রথম প্রকাশ | ২০০৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
