আহকামে যাকাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বইটি সম্পর্কে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী দা: বা: এর অভিমত :
ইসলাম এমন একটি জীবন বিধান যাতে দুনিয়া ও আখেরাতের সর্ববিষয়ের কল্যান নিহিত। মানব জাতির এমন কোনো সমস্যা নেই যার সমাধান এতে নেই। ইসলামের এই সার্বজনীনতার দাবী হল বিজ্ঞ উলামায়ে কিরাম সমকালীন প্রাজ্ঞ মুফতীগন যে কোন কঠিন সমস্যাই সামনে আসুক না কেন, এর সঠিক ব্যাখ্যা দিয়ে সমস্যার সুষ্ঠু নিরসন করা। আধুনিক শৈল্পিক বিপ্লব এবং মানুষের চিন্তা-চেতনার ব্যাপক পরিবর্তনে দুনিয়ার বুকে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে। আধুনিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যাকাতের মতো ইবাদাত পালনের সঠিক পথ ও পন্থা বের করা যাকাতযোগ্য সম্পদের সংজ্ঞাতালিকা নির্ণয় করা ইত্যাদি বর্তমানে কঠিন ও জটিল রূপ ধারণ করেছে।
এজন্য এসব সমস্যার যুগোপযোগি সমাধানে কুরআন-হাদীসের সূত্র অনুসন্ধান করা, ফিকাহ সাস্ত্রের পূর্বকার মৌলিক তথ্যনির্ভর গ্রন্থাদির থেকে এসব সমস্যার সমাধান বের করা সমকালীন প্রাজ্ঞ মুফতীদের অপরিহার্য দায়িত্ব। উলামায়ে কিরামের স্কন্ধে অর্পিত এ মহান দায়িত্ব পালনে অতিতে যেসব নিষ্ঠাবান, মুখলিছ, প্রাজ্ঞ উলামারা অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছিলেন তাদের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহ., হযরত মুফতী শফী রহ. সবার শির্ষে ছিলেন। আর বর্তমান যুগে এজাতীয় সমস্যার সমাধানে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছেন মুফতী শফী রহ. এরই সুযোগ্য সাহেবজাদা আল্লামা জাস্টিস তাকী উসমানী দা.বা.। আহকামে যাকাত আমাদের দেশে কয়েকজন সুনামধন্য আলেম রয়েছেন যারা মুফতি তাকী উসমানী সাহেবের শিষ্য হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, এ বইয়ের সংকলক আমার অত্যান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মুফতি মিযানুর রহমান সাঈদ সাহেব ‘যাকাতের সমসাময়িক জরুরী মাসাইল’ সম্বলিত একটি বই প্রকাশ করছেন শুনে আমি অত্যন্ত আনন্দিত হলাম।
আতর যেমন তার নিজস্ব ঘ্রাণেই প্রশংসিত হয়; বিক্রেতার বিবরণে নয়। তেমনি এ বইয়ের সুযোগ্য সংকলকের যোগ্যতাও পাঠক সমাজের কাছে তার লেখার দ্বারাই পরিষ্কার হবে। "আহকামে যাকাত" বইটি অত্যাবশ্যকীয় ইলমী মাসাইলের দলীলভিত্তিক নির্ভরযোগ্য সংকলন। বইটি জ্ঞান পিপাসু, সত্যান্বেষী, বিত্তবান ও ব্যবসায়ী বন্ধুদের জন্য অতিমূল্যবান উপহার হবে এবং সর্বস্তরের পাঠক মহল এই বই দ্বারা বিষয়গুলোর ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপণীত হতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় প্রত্যাশা। আল্লাহ তায়ালা এ খিদমাতকে কবুল করুন। আমীন॥
বইয়ের তথ্য
| নাম | আহকামে যাকাত |
|---|---|
| ইংরেজি নাম | ahkame jakat by mizanur rahman |
| লেখক | মুফতি মিযানুর রহমান সাঈদ |
| প্রকাশনী | আল মিযান ফাউন্ডেশন বাংলাদেশ |
| বিষয় | যাকাত ও ফিতরা |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| প্রথম প্রকাশ | ২০১৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!