ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন
সফলতার কান্না
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আপনি যে বইটি পড়তে যাচ্ছেন, হতে পারে সেটা আপনার জীবন পালটে দেবে। এখানে যেসব তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে, হতে পারে সেগুলো বিপুলভাবে প্রভাব ফেলবে—হয়তো আপনার নিজের, বা আপনার প্রিয় বন্ধুর, বা আপনার মেয়ের কিংবা আপনার বোনের জীবনে।প্রতি সপ্তাহে অন্তত একবার আমি অকাট্য প্রমাণ পাই যে, এই বইটি কারও চিন্তাধারা বদলে দিয়েছে, কারও জীবনে পরিবর্তন ঘটিয়েছে, কারও জীবনের গতিপথ পালটে দিয়েছে।এই বইয়ের পাতায় পাতায় যেসব পরিসংখ্যান এবং বাস্তব গল্প তুলে ধরা হয়েছে, সেগুলো একত্রে মিলে একটি অত্যন্ত স্পষ্ট মানচিত্র তৈরি করে—যা একজন নারী, তার বয়স ১৮ হোক বা ৩৮, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও বুঝে-শুনে, আরও অনুপ্রেরণার সাথে নেওয়ার জন্য ব্যবহার করতে পারে।ফার্টিলিটি-সংক্রান্ত সাম্প্রতিক তথ্য তাকে কৃত্রিম বন্ধ্যত্ব চিকিৎসার ব্যাপারে আরও পরিষ্কার ধারণা দেবে। বুঝতে সাহায্য করবে ৪২ বছর বয়সে একটি ‘মিরাকল বেবি’ জন্ম দেওয়া আসলে কতটা বাস্তবসম্মত!ক্যারিয়ারের বিভিন্ন বিকল্প পথ এবং ফ্যামিলি সাপোর্টের সুবিধার ব্যাপারে নতুন সব তথ্য নারীদের বিভিন্ন সুযোগের ব্যাপারে অবগত করবে এবং এর ইতিবাচক প্রভাব নারীদের জীবনে অবাক করার মতো।আমি নিশ্চিত করে বলতে পারি, বইটি পড়ার আগের আপনি আর পরের আপনির মধ্যে এক বিস্তর তফাৎ আপনি নিজেই খুঁজে পাবেন।
বইয়ের তথ্য
| নাম | সফলতার কান্না |
|---|---|
| ইংরেজি নাম | sofolotar kanna |
| লেখক | সিলভিয়া অ্যান হিউলেট |
| প্রকাশনী | সিয়ান পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789848046463 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!