অটিস্টিক শিশুর ভাষা ও যোগাযোগ থেরাপি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একটি বর্ধনশীল স্নায়ুবৈকল্য হিসেবে অটিজম ইতোমধ্যে বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছে। ফলে অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি মানুষের সমানভূতিও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে বাংলাদেশে এ ধরনের শিশুর সংখ্যা জ্যামিতিক হারে বাড়লেও সে তুলনায় এ বিষয়ে নির্ভরযোগ্য বই কমই চোখে পড়ে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখে এই গ্রন্থে প্রথম বাংলাভাষী অটিস্টিক শিশুদের জন্য উপযোগী বিশেষ কিছু ভাষা ও যোগাযোগ থেরাপি প্রস্তাব করা হয়েছে।
এতে প্রথম দিকে অটিস্টিক শিশুর প্রাথমিক বৈশিষ্ট্য নির্ধারণসহ এদের ভাষা ও যোগাযোগ অদক্ষতার স্বরূপ তুলে ধরা হয়েছে। এছাড়া এই বইয়ের ব্যাপক অংশ জুড়েই রয়েছে তাদের বাচন, ভাষা ও সার্বিক যোগাযোগ দক্ষতার বিকাশ ও উন্নতি বিষয়ে বিস্তৃত থেরাপি ও চিকিৎসা কৌশলসমূহ। আশা করা যায়, অভিভাবকগণ এই বইয়ে বর্ণিত ভাষা ও যোগাযোগ বিষয়ক থেরাপি অনুসরণ করলে তাদের অটিস্টিক শিশুদের এক্ষেত্রে অগ্রগতি ও উন্নতি লক্ষণীয় হয়ে উঠবে।
পাশাপাশি এই গ্রন্থটি অটিস্টিক শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বিষয়ে গবেষণাকারী এবং এ বিষয়ে পাঠদানকারী শিক্ষকদেরও প্রভূত উপকারে আসবে বলে প্রত্যাশা রাখি।
বইয়ের তথ্য
| নাম | অটিস্টিক শিশুর ভাষা ও যোগাযোগ থেরাপি |
|---|---|
| ইংরেজি নাম | Autistic Shishur Bhasha O Jogajog Therapy |
| লেখক | ড. হাকিম আরিফ |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| বিষয় | চিকিৎসাবিজ্ঞান,মানসিক স্বাস্থ্য |
| আইএসবিএন | 9789849652908 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!