আবরার শিশির এবং জয়িতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"আবরার শিশির এবং জয়িতা" বইয়ের ফ্ল্যাপের লেখা: জয়িতা জানে ওর চেহারা ফর্সা, মুখচ্ছবি প্রতিমার মতাে, লম্বা চুলে অদ্ভুত আকর্ষণ । কিন্তু এসব নিয়ে ভাবার খুব সময় হয়নি। প্রেমভাব এলেই মনে পড়েছে অবসরপ্রাপ্ত-অসুস্থ বাবা, রােগ-শয্যাশায়ী মা এবং প্রচণ্ড অর্থাভাব। এই যেমন এখন ওর মনে পড়ল, দুই মাসের বাড়ি ভাড়া বকেয়া পড়ে থাকায় সকালে লাঠি ভর দিয়ে বাবা রওনা হয়েছেন টাকা ধার করতে। তাঁর এখন এই একটাই রুটিন ।
পরিচিত-অপরিচিতদের কাছে টাকা ধার করে বেড়ানাে। পরিচিতদের কোটা শেষ । এখন চলছে স্বল্প পরিচিতদের কাছে ঘােরাঘুরি। তিনি সকালে ধার করতে বেরােন আর মা তসবিহ গােনেন। যেন বাবা ধার করায় সফল হন । সেই লােকের মন যেন আল্লাহ নরম করে রাখেন। এরকম জীবনে সুন্দর মুখ, ফর্সা রং, লম্বা চুল নিয়ে ভাবা যায় না।
বইয়ের তথ্য
| নাম | আবরার শিশির এবং জয়িতা |
|---|---|
| ইংরেজি নাম | Abrar Sishir Abong Joyeta |
| লেখক | মোস্তফা মামুন |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849205906 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
