ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি বই

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳256

৳ 32020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 64

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আজকাল অনেক বাচ্চাই বিজ্ঞান পড়ার নাম শুনলে ভয় পায়। ক্লাসের প্রথম সারির পড়ুয়ারা ছাড়া অন্য ছাত্ররা সাইন্স বিভাগে পড়ার স্বপ্ন দেখার খুব একটা সাহস করে না। প্রাইমারির বিজ্ঞান যদিও অল্প-স্বল্প মাথায় ঢোকে, ফাইনাল পরীক্ষায় পাশ করার পর সেগুলো মনে রাখার আর কোনো উৎসাহ বা আবশ্যকতা কোনোটাই অবশিষ্ট থাকে না।

আসলে বিজ্ঞান পরীক্ষায় পাশ করা, বা ভালো মার্কস পাওয়া, আমাদের বিজ্ঞান শেখার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ যারা বিজ্ঞানের ভালোবাসায় জীবন উৎসর্গ করেছেন, সেই মহান বিজ্ঞানীদের বিজ্ঞান-সাধনার উদ্দেশ্য কী ছিল? আল্লাহ্‌র তৈরি এই আশ্চর্য জগৎকে জানা, এর অতল রহস্যের সাগরের গভীরে ডুব দিয়ে অমূল্য-সব জ্ঞান কুড়িয়ে আনা এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানবজাতিকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাওয়া।শিশুমনে বিজ্ঞানের প্রতি সত্যিকারের ভালোবাসার ফুল ফোটানোই আমাদের এই বইটির লক্ষ্য। আকর্ষণীয় সব খেলার মাধ্যমে বাচ্চারা বিজ্ঞানকে তৃপ্তি নিয়ে উপভোগ করতে শিখবে, এর নানান বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করবে এবং আল্লাহ্‌র বিচিত্র-সব সৃষ্টির রহস্য উদ্ঘাটনে কৌতূহলী হবে। এবং এভাবে সেই মহান মনীষীদের তালিকায় ভবিষ্যতে নাম লেখানোর জন্য তৈরি হতে উদ্যত হবে আজকের খুদে বিজ্ঞানী।

অভিভাবকের উদ্দেশেবইয়ের বেশিরভাগ খেলা বাচ্চারা নিজেরাই সম্পন্ন করতে পারবে, তবে কয়েকটি অ্যাক্টিভিটির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং ব্যবহারের কাজগুলো কমবয়সি বাচ্চারা হয়তো একা পেরে উঠবে না। এসব পৃষ্ঠাগুলোতে পাশের এই ছবিটি দেয়া আছে। অভিভাবকরা অনুগ্রহ করে খেয়াল রাখবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম খুদে বিজ্ঞানীর অ্যাক্টিভিটি বই
ইংরেজি নাম khude bigganir activity boi
লেখক তাবাস্সুম মোস্লেহ বুশরা
প্রকাশনী ফিউচার উম্মাহ বিডি
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
আইএসবিএন 978-984-96575-4-5
পৃষ্ঠা সংখ্যা ৫৭
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
তা

লেখক সম্পর্কে

তাবাস্সুম মোস্লেহ বুশরা

তাবাস্সুম মোস্লেহ বুশরা নটিংহাম বিশ্ববিদ্যালয় (মালয়েশিয়া ক্যাম্পাস) হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ এর উপর স্নাতক সম্পন্ন করেন এবং আস সালাম ইনস্টিটিউট এ আলিমিয়া কোর্সে অধ্যায়নরত আছেন। তিনি aboutislam.net সহ বিভিন্ন ওয়েবসাইটে ফ্রীল্যান্স রাইটার হিসাবে বিভিন্ন বিষয়ের উপর লিখালিখি করেন এবং বর্তমানে বাচ্চাদের মেধাবিকাশে সহায়তা করার লক্ষে বিভিন্ন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 256

৳ 32020% ছাড়