ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১টি পাতা পড়ে দেখুন

সঙ্গীত

বাউল-ফকির পদাবলি ১২ খণ্ড একত্রে (কিতাবঘর কালেকশন)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳2250

৳ 3,00025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 750

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাউল-ফকির পদাবলি: বাউল-ফকির মতবাদ হাজার বছরের বাঙালি সংস্কৃতির নিজস্ব সম্পদ। এ মতবাদের স্বরূপ ও বৈশিষ্ট্য উন্মােচনে সুনির্বাচিত ১২ জন প্রখ্যাত বাউল-ফকিরের ১২০০ পদাবলি সংবলিত গ্রন্থমালা। গবেষক-প্রাবন্ধিক সুমনকুমার দাশের পরিশ্রমী সম্পাদনায় বাউল-ফকির পদাবলির এ সমৃদ্ধ ভাণ্ডার বিদগ্ধ পাঠকদের জন্য অবশ্যপাঠ্য। ১২ খণ্ডের এই সংগ্রহে বাংলার লােকায়ত বাউল-ফকির ধারার শ্রেষ্ঠ ১২ সাধকের ১০০টি করে পদাবলির পাশাপাশি তাদের গানের বিশ্লেষণ ও সংক্ষিপ্ত জীবনী সংকলিত হয়েছে।

‘বাউল-ফকির পদাবলি’ গ্রন্থমালা শীর্ষক এসব খণ্ডে অন্তর্ভুক্ত সাধকেরা হচ্ছেন : লালন, পাগলা কানাই, মেছের শাহ, দুদু শাহ, শেখ ভানু, পাঞ্জু শাহ, হাসন রাজা, দীনহীন, মনােমােহন দত্ত, উকিল মুনশি, জালাল উদ্দীন খাঁ ও দীন শরৎ। সৌকর্যময় এসব সংকলন বাংলার জল-মাটি-হাওয়া ঘেঁষা সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাউল-ফকির পদাবলিতে যে সকল বইগুলো থাকছে..

১। বাউল ফকির পদাবলি : দীন শরৎ

২। বাউল-ফকির পদাবলি : উকিল মুনশি

৩। বাউল-ফকির পদাবলি : জালাল উদ্দীন খাঁ

৪। বাউল-ফকির পদাবলি : দীনহীন

৫। বাউল-ফকির পদাবলি : দুদ্দু শাহ

৬। বাউল-ফকির পদাবলি : পাগলা কানাই

৭। বাউল-ফকির পদাবলি : পাঞ্জু শাহ

৮। বাউল-ফকির পদাবলি : মনোমোহন দত্ত

৯। বাউল-ফকির পদাবলি : মেছের শাহ

১০। বাউল-ফকির পদাবলি : লালন

১১। বাউল-ফকির পদাবলি : শেখ ভানু

১২। বাউল-ফকির পদাবলি : হাসন রাজা

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাউল-ফকির পদাবলি ১২ খণ্ড একত্রে (কিতাবঘর কালেকশন)
ইংরেজি নাম Baul-Fokir Podaboli
লেখক সুমনকুমার দাশ
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় সঙ্গীত
পৃষ্ঠা সংখ্যা ১৩১৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
সুমনকুমার দাশ

সম্পাদনা সম্পর্কে

সুমনকুমার দাশ

ফোকলোর-গবেষক, সংগ্রাহক। জন্ম: সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে, ১২ সেপ্টেম্বর ১৯৮২। পিতা বারীন্দ্রকুমার দাশ, মা যমুনা বালা চৌধুরী। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রায় আড়াই দশক ধরে সিলেট শহরের বাসিন্দা। শিক্ষা: স্নাতক (সম্মান)। পেশা: সাংবাদিকতা। তবে প্রাকৃতজনদের আচার, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে কাজ করে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বাংলার ফোকলোর-গবেষণা যাঁদের হাত ধরে সমৃদ্ধ ও প্রাণবান...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 2,250

৳ 3,00025% ছাড়