ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২২টি পাতা পড়ে দেখুন

নামাজ

কুরআন ও সলাত অনুধাবন (৭০% কুরআনের শব্দ)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"কুরআন ও সলাত অনুধাবন" বইটির সম্পর্কে কিছু কথা: কোর্স-২ এর নির্বাচিত পাঠ: সূরা: কুরআনের শেষের ১০টি সূরা হতে সূরা আল-ফীল, কুরাইশ, মাউন, কাউসার, এবং সূরা লাহাব কে শামিল করা হয়েছে, যা কোর্স-১ এ অন্তর্ভূক্ত ছিল না। অন্যান্য গুরুত্বপূর্ণ আয়াত যাদের গুরুত্ব হাদীসে উল্লেখ করা হয়েছে। যেমন: সূরা আল-বাকারার শেষের দুই আয়াত, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষের তিন আয়াত, এবং খুত্বায় যে ৩টি আয়াত তিলাওয়াত করা হয় ইত্যাদি। দু'টি বিশেষ আয়াত যেখানে ব্যাকরণের নিয়ম নিহিত আছে। সূরা আল-আহযাব, আয়াত ৩৫ (পুরুষ ও স্ত্রী বাচক বহুবচনের জন্য) এবং সূরা আল-হাজ্জ, আয়াত ৪৬ (বিযুক্ত বহুবচনের জন্য)।

সচরাচর ব্যবহৃত কিছু দু'আও এ কোর্সে অন্তর্ভূক্ত করা হয়েছে। যেমন: বিতর নামাযে পঠিত দু'আ কুনূত, বাড়ি হতে বের হওয়া ও বাড়িতে প্রবেশের দু'আ, মসজিদ হতে বের হওয়া ও প্রবেশ, বাজারে যাওয়া, গাড়ীতে পড়ার দু'আ ইত্যাদি। আমাদের ইচ্ছা ছিল এ কোর্সে অন্য সব দু'আ শেখানাের, কিন্তু তা হলে কোর্সটি দীর্ঘ হয়ে যেতাে। আমাদের ইচ্ছা ভবিষ্যতে সমস্ত দু'আর জন্য একটি আলাদা কোর্স তৈরি করা, ইনশা-আল্লাহ। সব শেষে বিভিন্ন জায়গা হতে নির্বাচিত কিছু আয়াত দেয়া হয়েছে। এ আয়াতগুলাের মধ্যে রয়েছে পরিচিত শব্দ যা কোর্স-১ ও কোর্স-২ এ নেই। নির্বাচিত আয়াতগুলাে প্রতিটি পাঠের প্রথম অংশেই শেখানাে হবে। দ্বিতীয় অংশে থাকবে ব্যাকরণ। কিছু লােক মনে করেন যে এ কোর্সে শুধু শাব্দিক অর্থ শেখানাে হয়। এ প্রেক্ষিতে আমরা বলবাে যে, কোর্সের প্রায় ৪০ পার্সেন্ট অংশই ব্যাকরণ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কুরআন ও সলাত অনুধাবন (৭০% কুরআনের শব্দ)
ইংরেজি নাম Quran o Solat Onudhabon (70% Quraner Shobdo) Course-2
লেখক ড. আব্দুল আযীয আব্দুর রহীম, মুহাম্মদ ইয়াহিয়া
প্রকাশনী একাডেমি অব কুরআন স্টাডিজ
বিষয় নামাজ,ভাষাশিক্ষা
আইএসবিএন 9789843369352
পৃষ্ঠা সংখ্যা ১৬৪
ভাষা বাংলা ও আরবি
বাঁধাই পেপারব্যাক
সংস্করণ ২০২০ সাল
ড.

লেখক সম্পর্কে

ড. আব্দুল আযীয আব্দুর রহীম

নামাজ বিষয়ক লেখক · প্রকাশক: একাডেমি অব কুরআন স্টাডিজ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300