ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন
জিন জাতির ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
— ‘পরি কি তোমার সাথে সঙ্গম করে?’
—‘হ্যাঁ’।
—‘বল কী! এই কথা সত্যি!
—‘একশবার সত্যি। আমাদের বাচ্চাও আছে।’
—‘সর্বনাশ!’
জিনেরাও এমন করে কি? ভালো জিন বলতে কি কিছু আছে? তাদের আবাস কোথায়? বংশবিস্তার কীভাবে হয়? কেন জিনেরা মানুষের ক্ষতি করে? জিন-পরি কি মুসলিম? হিন্দু বা নাস্তিক জিন-পরি কি আছে? জিনেরা কি দোকানের মিষ্টি উড়িয়ে নিয়ে যায়? মাছ খেতে ভালোবাসে?
জিন-পরি নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। অনেক প্রশ্ন। প্রশ্ন থেকে জন্ম নিয়েছে অনেক উত্তর। কিছুর ভিত্তি আছে; অধিকাংশেরই নেই। অথচ ভিত্তিহীন জিনিস জানার ও ছড়ানোর প্রয়োজন নেই—যখন ভিত্তিমূলক সব উত্তরই আছে।
‘জিন জাতির ইতিহাস’ খুবই মজার ও তথ্যপূর্ণ বই। লেখক তথ্যকে ভাষার দুরূহ ভঙ্গিতে আটকাননি, বরং খুব মজার ও স্পষ্ট বাক্যে তথ্যটুকু তুলে এনেছেন বিশুদ্ধ সূত্রগ্রন্থ থেকে। রেফারেন্স, ভিত্তিহীন বইপত্রের তথ্যের সন্ধান, কুরআন-হাদিসে জিন জাতির সূত্র, নির্ভরযোগ্য পণ্ডিতদের জবানিতে জিনদের জীবন-বিন্যাস—সবই পরিমিতভাবে সংকলন করেছেন শহীদুল্লাহ বিন আব্দুল হালীম।
বইয়ের তথ্য
| নাম | জিন জাতির ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | jin jatir etihas |
| লেখক | শহীদুল্লাহ বিন আব্দুল হালিম |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | ফেরেশতা ও জিন |
| আইএসবিএন | 9789849385991 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!