বিচূর্ণ সিংহাসন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নাজিব আল-কিলানি মিসরের বিশিষ্ট আরবি সাহিত্যিক। ইসলামি ইতিহাসকে উপজীব্য বানিয়ে সাহিত্যচর্চা করে যে-সকল লেখক মুসলিম বিশ্বে খ্যাতি অর্জন করেছেন তিনি তাদের একজন।
তিনি ইতিহাসের কেবল সাধারণ পাঠক নন ; বরং ইতিহাসের অলিগলি যেমন চষে বেড়িয়েছেন তেমনি তার অন্ধকার কুঠরিতেও ঢুঁ মেরেছেন। ইতিহাস থেকে মুক্তো-মানিক কুড়িয়ে এনে তিনি পরিবেশন করেব তাঁর গল্প-গদ্য-উপন্যাসে। তাঁর গল্পগুলো পাঠ করলে দেখা যাবে যে ওই সময়ের ইতিহাস আমাদের জানা থাকলেও এ ঘটনাগুলো আমাদের জানা ছিলো না। শিল্পমানমণ্ডিত হওয়ার ফলে তাঁর গল্পগুলো পাঠকের সাহিত্যরুচি তৈরি করে এবং চেতনা জাগ্রত করে। এক্ষেত্রে তিনি বেশ সাফল্যের পরিচয় দিয়েছেন।
নাজিব আল- কিলানি ইসলামি ইতিহাসের শোককর, বীরত্বব্যঞ্জক এবং কখনো হাস্যরসে সরস ঘটনাগুলো তুলে আনেন কলমের ডগায় এবং মজলিসি ঢংয়ে পরিবেশন করেন তাঁর বয়ান। মনের মাধুরি ও পরিমিত আবেগের মিশেলে তিনি যে-কথ্যরিতিতে গল্প করেন তা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। তার ভাষা পরিচ্ছন্য ও সাবলীল।
নাজিব আল-কিলানি বড়োদের জন্য যেমন লেখেন, লেখেন ছোটোদের জন্যও। সবার সামনে তিনি উন্মোচন করেন সত্য এবং সবাইকে উদ্দীপ্ত করেন নতুন চেতনায়। তাঁর রচিত গ্রন্থসংখ্যা তিরিশেরও বেশি। উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো : 'লায়ালি তুরকিস্তান'; 'আমালিকাতুশ শিমাল ' 'উযারাউ যাকার্তা'; 'হারাতুল ইয়াহুদ'; 'আল-যিল্লুল আসওয়াদ'; 'কাতিলু হামযা'; ' উমর ইয়াযহারু ফিল কুদস'; 'মালিকাতুল ইনাব '; এবং দুই খণ্ডে প্রকাশিত 'নুরুল্লাহ'
মাকতবাতুল ইসলাম থেকে প্রকাশিত " বিচূর্ণ সিংহাসন " বইটি নাজিব আল-কিলানির রচিত "রিজালুল্লাহ" বইয়ের অনুবাদ। বইটি কিশোর ও তরুণদের জন্য লেখা। এই বইয়ে আছে বারোটি গল্প। ইতিহাসের ঘটনাবলি কেন্দ্র করে লিখিত হলেও প্রতিটি গল্পের বিষয় আলাদা, ভাব ও চেতনাও আলাদা। গল্পগুলো পড়ে পাঠক যেমন আনন্দিত হবেন, সংগে সংগে বেদনাবোধও জাগবে তার।
***** সূচিপত্র ******
* তাবুকের রণাঙ্গনে * মানব কারিগর * ওগো হুসাইন * ফতোয়া প্রদান নিষিদ্ধ * কবিতার পুরস্কার * আলেম- উলামার মুকুট * দামেস্কের ফটকে * হৃদয় তাঁর আকাশের চেয়ে বড়ো * আমিরের চোখে জল * কারাগারের অন্ধকারে * বিচূর্ণ সিংহাসন * সংগ্রাম আপোসহিন
বইয়ের তথ্য
| নাম | বিচূর্ণ সিংহাসন |
|---|---|
| ইংরেজি নাম | BICHURNO SHINGHASHON |
| লেখক | নাজিব আল-কিলানী, আবদুস সাত্তার আইনী |
| প্রকাশনী | মাকতাবাতুল ইসলাম |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প,উপদেশমূলক ঘটনাবলী |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | bangla |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| ভাষা | bangla |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!