সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব

শাহ আবদুল করিম: জীবন ও গান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳269

৳ 32016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 51

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শাহ আবদুল করিম: জীবন ও গান"

বাউলসাধক শাহ আবদুল করিম (১৯১৬-২০০৯) জীবদ্দশাতেই দেশ-বিদেশের বাংলাভাষী মানুষের কাছে পেয়েছিলেন কিংবদন্তির মর্যাদা। গ্রাম্য এক রাখাল-বালক কীভাবে বাউলগানের কিংবদন্তিতে পরিণত হলেন, তারই অনুপুখ বিশ্লেষণ রয়েছে শাহ আবদুল করিম: জীবন ও গানগ্রন্থে।

একজন বাউলসাধকের জীবনবৃত্তান্তই শুধু নয়, একই সঙ্গে ঘটনাপরম্পরায় দেশভাগ, যুক্তফ্রন্টের নির্বাচন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরােধী আন্দোলন হাওরাঞ্চলের মানুষকে কীভাবে প্রভাবিত করেছিল এবং করিম কীভাবে নিজেকে সেসবে সম্পৃক্ত করেছিলেন, তার বৃত্তান্ত রয়েছে বইটিতে।

তাঁর বর্ণাঢ্য জীবনের অনেক অজানা তথ্য হয়তাে পাঠক এ বইটি পাঠেই প্রথমবারের মত জানতে পারবেন। করিমের জীবনকথা, তাঁর সৃষ্টির পরিচিতি ও ব্যাখ্যা, নির্বাচিত গান, জীবনপঞ্জি, সাক্ষাঙ্কার ও কিছু দুর্লভ আলােকচিত্র—সব মিলিয়ে শাহ আবদুল করিম: জীবন ও গানগ্রন্থটি হয়ে উঠেছে করিম-বিবেচনার এক অনবদ্য দলিল।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শাহ আবদুল করিম: জীবন ও গান
ইংরেজি নাম Shah Abdul Karim : Jibon o gaan
লেখক সুমনকুমার দাশ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849120377
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ 3 · ২০১৭ সাল
সুমনকুমার দাশ

লেখক সম্পর্কে

সুমনকুমার দাশ

ফোকলোর-গবেষক, সংগ্রাহক। জন্ম: সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে, ১২ সেপ্টেম্বর ১৯৮২। পিতা বারীন্দ্রকুমার দাশ, মা যমুনা বালা চৌধুরী। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রায় আড়াই দশক ধরে সিলেট শহরের বাসিন্দা। শিক্ষা: স্নাতক (সম্মান)। পেশা: সাংবাদিকতা। তবে প্রাকৃতজনদের আচার, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে কাজ করে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বাংলার ফোকলোর-গবেষণা যাঁদের হাত ধরে সমৃদ্ধ ও প্রাণবান...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 269

৳ 32016% ছাড়