রোমান্টিক উপন্যাস

তোমায় হৃদ মাঝারে রাখবো

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳306

৳ 36015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“আমাদের ভালবাসার মানুষেরা তাে আমাদেরকে ভালবাসবেই। কিন্তু তার গভীরতা আমাদেরকেই নির্ধারণ করতে হবে। ভালবাসার মানুষের মনের মধ্যে যতটুকু খুঁড়বি ভালবাসা ততটুকু গভীর হবে। বেশি খুঁড়লে বেশি, কম। খুঁড়লে কম।” “খোঁড়াখুঁড়ির ব্যাপারটা বেশি কমপিকেটেড হয়ে গেল। ভাই, মনে হচ্ছে বুঝেছি আবার বুঝিনাই।”

“না বােঝার কি আছে? মাটি যত খোঁড়ে পুকুর তত গভীর। হয়না? সেরকম মন যত খোঁড়ে ভালবাসা তত গভীর হয়।” “ভাই মন কি মাটি যে খোঁড়া যাবে? বুঝিনাই ঠিক। যদি একটা উদাহরণ দিতা?” “মন মাটির চেয়েও নরম। তাই মন খোঁড়া মাটি খোঁড়ার চেয়েও সহজ। এই যেমন ধর, নিহিনকে আমি একটা নূপুর গিফট করবাে। সেক্ষেত্রে আমি চেষ্টা করছি। আগেরটার মত একটা দিতে।

কেন? কারন একইরকম দেখে ও খুশি হবে, সেই মিষ্টি স্মৃতি গুলাে মনে পড়বে। আর আমি যে ওর ভাললাগার কথা ভেবে ইচ্ছে করে এটা করেছি সেটা ভেবে ওর আরাে ভাললাগবে, কারন তখনই ও বুঝবে ওকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি। মানুষ ভালবাসার মানুষের গুরুত্বটা খুব চায়। এটাই খোঁড়াখুঁড়ি, যত এরকম করবাে ততই ওর মনে আমার জন্য ভালবাসার গভীরতা খোঁড়া হবে। আবার ধর ওর দিক থেকে যদি বলি, তাহলে ১০ বছর আগের ওই বাচ্চা মেয়েটা যে রাত দুপুরে আমার সাথে দেখা করতে ছাদে আসত, সেটা খুব বিপজ্জনক কাজ ছিল। তবুও আসত। মাঝে মাঝেই আমার জন্য এটা ওটা রান্না করতাে, আমি খেতে ভালবাসি বলে

। প্রথমে কিন্তু রাঁধতে জানতাে না, আমাকে রান্না করে খাওয়ানাের জন্যই রান্না শিখল। এসব করে করে আমার মনে এত বেশি খুঁড়ে ফেলেছিল যে। আমার ভালবাসার গভীরতা সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাই ১০ বছর কাছে না থেকেও অন্য কারাে কথা কখনাে ভাবতে পারিনি আমি!”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তোমায় হৃদ মাঝারে রাখবো
ইংরেজি নাম Tomay Hrid Maghare Rakhobo
লেখক মৌরি মরিয়ম
প্রকাশনী অধ্যয়ন
বিষয় রোমান্টিক উপন্যাস
আইএসবিএন 9789848072455
পৃষ্ঠা সংখ্যা ১৩৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
মৌরি মরিয়ম

লেখক সম্পর্কে

মৌরি মরিয়ম

বর্তমান বাঙালি লেখক সমাজে জনপ্রিয় এক নাম মৌরি মরিয়ম। ১৯৯১ সালের ২৫ মে বরিশালের গৌরনদী উপজেলায় মৌরি মরিয়ম জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আজিজুল হক এবং মা মনজু বেগম। তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার শহরঞ্চলে। ধানমন্ডি গার্লস স্কুল থেকে ২০০৯ সালে মাধ্যমিক এবং বদরুন্নেসা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ২০১১ সালে। ২০১৫ সালে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 306

৳ 36015% ছাড়