ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

তারায় তারায় খচিত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳281

৳ 33015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 49

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কেউ হিচ-হাইকিং করে অ্যামেরিকার অধিকাংশ অঙ্গরাজ্য ঘুরে ফেলেছেন, কেউ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি তত্ত্বের প্রবক্তা, কেউ ৩০ বিলিয়ন ডলারের কোম্পানিকে ১৫০ বিলিয়ন ডলারের কোম্পানিতে উন্নীত করায় নেতৃত্ব দিয়েছেন, কেউ ইন্টেলের প্রতিষ্ঠাতার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র ২৫ মিলিয়ন ডলার অনুদান যোগাড় করেছেন, কেউ দাদীর দেওয়া জমিতে চমৎকার মসজিদ বানিয়ে পেয়েছেন স্থাপত্যের ‘নোবেল’ পুরস্কার, ৮৩ বছর বয়সে কেউ এখন ‘চোখ বুজে সার্জারী’ করতে পারেন, কেউ তৈরি করেছেন বাংলাদেশের সেরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, কেউ হয়েছেন কোয়ালিটি গুরু, কেউ খুঁজে পেয়েছেন অধরা ভাইল ফার্মিয়ন কণা কিংবা কেউ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ভাষায় ‘শিক্ষকের শিক্ষক’ হয়েছেন। তাঁদের এই সাফল্যের পেছনের রহস্য কী? কেমন করে তাঁরা এক্সট্রা মাইল গিয়েছেন? কী অনন্য বৈশিষ্ট্য তাঁদেরকে সাধারণের মাঝে অসাধারণ করেছে? বাপ-বেটা মিলে খুঁজে ফিরেছেন সেই সব প্রশ্নের উত্তর। আলাপচারিতার মাধ্যমেই তারা তুলে ধরেছেন ৯ জন কীর্তিমানের দৈনন্দিন জীবন ও সমস্যা সমাধানের পদ রেখা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তারায় তারায় খচিত
ইংরেজি নাম Taray Taray Khochita
লেখক মুনির হাসান, ফারদীম মুনির
প্রকাশনী অদম্য প্রকাশ
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789849665519
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মুনির হাসান

লেখক সম্পর্কে

মুনির হাসান

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সফলতার গল্পের সাথে যে ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত, তিনি মুনির হাসান। তিনি একইসাথে একজন বিজ্ঞানী, লেখক, ব্লগার ও উদ্যোক্তা, যিনি তারুণ্য ও উদ্যোক্তা এই দুইয়ের মেলবন্ধনে বেকারত্বের বাঁধা ডিঙোতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ উদ্যোক্তাদের জন্য উৎসাহ জাগানিয়া প্লাটফর্ম ‘চাকরি খুঁজবো না, চাকরি দেবো’ এর সাড়া জাগানো পথচলা ও সাফল্যের পেছনেও রয়েছে এই মানুষটিরই হাত। মুনির হাসানের আরেকটি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 281

৳ 33015% ছাড়