মেঘের বিপরীতে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"মেঘের বিপরীতে" বইয়ের ফ্ল্যাপের লেখা: সম্পর্কের বয়স পাঁচ বছর ছুঁই ছুঁই! এখনো নন্দিতা নামের মেয়েটা কোনো সন্তানের মুখ দেখতে পেলো না। আজকাল রেহাল ঘুমানোর আগে নন্দিতার কপালে চুমু এঁকে দিতে ভুলে যায়। এক বিছানায় পাশাপাশি শুয়েও তারা দুজন দুজনের বিপরীতমুখী। শুধুমাত্র দীর্ঘশ্বাসের ফোঁস ফোঁস শব্দটুকুই গহীন রাতে এই ক্রংক্রিটের বিল্ডিং এ শোনা যায়।
এক চিলতে অপূর্ণতা যেনো ধীরে ধীরে পূর্ণ গ্রহণের দিকে অগ্রসর হচ্ছে তাদের মাঝের ভালোবাসাটুকু গ্রাস করে নিতে! এই গ্রহণের অন্ধকারে হঠাৎ এক টুকরো লণ্ঠন জ্বললো। সেই লণ্ঠনের টিমটিমে আলোয় দেখা মিলল নতুন মেহমানের আগমনী বার্তা। ডাক্তারের শরণাপন্ন হলো রেহাল দম্পতি। কিন্তু হায়! লণ্ঠনের আলোয় বুঝি বিচরণ করছিলো মরীচিকা। ডাক্তারের সোজাসাপ্টা উত্তর, হয়তো গর্ভাবস্থার সকল উপসর্গ আছে কিন্তু নন্দিতা গর্ভবতী নয়।
এদিকে দিন যায়, মাস যায়। নন্দিতার শারিরীক পরিবর্তন ঘটে। পেটও ফুলতে থাকে। সেই লণ্ঠনের আলোর মিথ্যার পেছোনে কোন সত্যিটা তবে লুকিয়ে আছে?
বইয়ের তথ্য
| নাম | মেঘের বিপরীতে |
|---|---|
| ইংরেজি নাম | Megher Biporite |
| লেখক | আতিয়া আদিবা |
| প্রকাশনী | অধ্যয়ন |
| বিষয় | থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
