ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

তারবিয়াতুস সালিক- ১ম. ২য়.৩য় অধ্যায় (১ম ভলিউম)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳960

৳ 1,60040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 640

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহ. উপমহাদেশের একজন বিখ্যাত বুযুর্গ ও হক্কানী আলেম। জীবদ্দশায় তাঁর গ্রহণযোগ্যতা সকল শ্রেণীর দীনদার মানুষের নিকট যেমন ছিল অবিসংবাদিত, ইন্তেকালের ৭০ বছর পর, এখনও তা অম্লান ও সুপ্রতিষ্ঠিত। তাফসীর, হাদীস, ফিকাহ্, ফতোয়া, মাওয়ায়েয ও তাসাওউফ ইত্যাদি বহু বিষয়ে গ্রন্থিত তাঁর সহ¯্রাধিক রচনাসম্ভার তাই মুসলিম সমাজের ‘আম-খাস’ (আলেম, গায়রে আলেম) সকলের মাঝেই আজও ব্যাপক পঠিত ও সমাদৃত। ‘তারবিয়াতুস সালিক’ তাঁর তাসাওউফ বিষয়ক একটি পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ ও অনন্য গ্রন্থ। জগত বিখ্যাত

এই কালজয়ী গ্রন্থে আলোচিত হয়েছে জটিল ও রহস্যপূর্ণ এই শাস্ত্রের প্রত্যেক বিষয়ের খুটিনাটি, প্রচলিত-অপ্রচলিত বহু ভুল-ভ্রান্তির সংশোধনী, জটিল বিষয়গুলোর সরলীকরণ, রহস্যপূর্ণ বিষয়ের রহস্য উম্মোচন। রয়েছে এই শাস্ত্রের প্রতিটি বিষয়ের কুরআন-সুন্নাহ্ভিত্তিক প্রমাণ উপস্থাপন। পাশাপাশি সালিকদের অসংখ্য হাল, আমলসম্বলিত চিঠি আর সেগুলোর জবাবে হযরতের নিগুঢ় যুক্তিপূর্ণ, কুরআন-সুন্নাহ্র নকলী ও আকলী তাহকীক-বিশ্লেষণ ও দুর্লভ সমাধানের ভা-ার। এমন বহু বৈশিষ্ট্য ও স্বকীয়তার কারণে যা পূর্ববর্তী ও পরবর্তী কোনো গ্রন্থেই নেই, অনেকেই মনে করেন- ‘তারবিয়াতুস সালিক’ কিতাবটিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাসাওউফ গ্রন্থ।

হাজী এমদাদুল্লাহ্ মুহাজিরে মক্কী রাহ. এর সোহবত, কলবি ফয়েয ও দুআর বারাকাতপ্রাপ্ত হিজরী চতুর্দশ শতকের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ হাকীমুল উম্মত থানভী রাহ.-এর সারাজীবনের পড়াশোনা, গবেষণা ও সাধনালব্ধ উলূম ও মা’আরিফ (জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শিতা)-এর সার নির্যাস মুক্তাদানার মতো ছড়ানো রয়েছে তাঁর এই শ্রেষ্ঠতম রচনার পাতায় পাতায়। যা পাঠ করা উচিত প্রত্যেক দীনদার, অগ্রসর ও সমঝদার পাঠকের, আলেম ও গায়রে আলেমের।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তারবিয়াতুস সালিক- ১ম. ২য়.৩য় অধ্যায় (১ম ভলিউম)
ইংরেজি নাম TARBIATOS SALIK1
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মাসউদুর রহমান
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
আইএসবিএন 9789843337801
পৃষ্ঠা সংখ্যা ১৩৭৯
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১২
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 960

৳ 1,60040% ছাড়