সঙ্গীত বিষয়ক বই

অখণ্ড লালনসঙ্গীত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳600

৳ 80025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 200

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অখণ্ড লালন সঙ্গীতকে খণ্ডিতভাবে দেখাজানাশোনার কারণে এ মহাভাব সমুদ্রের অতল মর্মে পথ খুঁজে পায়নি অভাগা বাঙালি অর্থ্যাৎ খণ্ডিত বাঙালি জাতি। সমাজ সংসার আজও তাই মানবধর্মের প্রদর্শিত সত্য সুপথহারা। অখণ্ডভাবে লালনসঙ্গীত শ্রবণ, মনন ও অনুধাবন সাধকচিত্তের উচ্চাঙ্গিক মহাভাবের কিংবা অভাব থেকে ভাবে উত্তীর্ণ হই সাধুসঙ্গ ও সঙ্গীতের স্বর্গীয় পরশে।

এমন অপার্থিব শুদ্ধপ্রেমের আবির্ভাবেই আল্লাহদর্শন বা ঈশ্বরদর্শন ঘটে সাধকের দেহমনসত্তায়। নূরে মোহাম্মদী স্নাত আত্নদর্শন যাঁর পরম নাম। এ জন্যে ত্রিত্ববাদী অখণ্ড লালনসঙ্গতের প্রথম তত্ত্ব ‘নূরতত্ত্ব’ যা সর্বসৃষ্টির মূল বা স্বরূপশক্তি। নবীতত্ত্ব ও রসুলতত্ত্ব যাঁর সর্কালীন -সর্বজনীন শুরু আদর্শের অপরাজেয ধারক এবং বাহক।

মহাজাগতিক রহস্যলোকের অধরা বাণী তার জায়মান সুরতাললয়ের মাধুরী মন্থনে লালন শাহী ফকিরী কোরানের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বিশ্বহৃদয় সৈকতে। তাঁর অব্যর্থ ও অভিনব ঘাত অতিঘাতে আলোড়িত হয় মানব দানব দেবলোক। লালন সঙ্গীত মূলত গুরুশিষ্যকেন্দ্রিক অতিবাস্তব ও অন্তর্গত সূক্ষ্ণ সম্বন্ধ চর্চার সামাজিক দলিল। কেবল সৎ ও শুদ্ধভক্তই লালনসঙ্গীতের অধিকারী। ভক্ত ব্যতীত আত্নদর্পী কোনও রাজা-বাদশারাও প্রবেশাধিকার নেই নিগূঢ এ রসিক রাজ্যে। শাঁইজি বলেন, ‘ভক্তের বড় পণ্ডিত নয়’।

অথচ দুই বাঙলায় খ্যাতিযশলোভী অসৎ পণ্ডিত -ডক্টরদের সঙ্কলন ও সম্পাদনায় খণ্ডিত ‘লালনসঙ্গীত’ বা ‘লালনসমগ্র’ প্রকাশের নামে যে অবিচার -অনাচার এক কথায় অনধিকার চর্চার হিড়িক পড়েছে তাদের ভ্রান্তচিন্তা এ গ্রন্থপাঠে সুস্পষ্টভাবে পাঠক-সাধকের কাছে খোলাসা হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অখণ্ড লালনসঙ্গীত
ইংরেজি নাম Okhondo Lalonsongit
লেখক আবদেল মাননান
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় সঙ্গীত বিষয়ক বই
আইএসবিএন 9789848976014
পৃষ্ঠা সংখ্যা ৫২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৩ সাল
আবদেল মাননান

সম্পাদনা সম্পর্কে

আবদেল মাননান

সঙ্গীত বিষয়ক বই বিষয়ক সম্পাদনা · প্রকাশক: রোদেলা প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 600

৳ 80025% ছাড়