আখতারুজ্জামান ইলিয়াস কৌতুকী ক্রোধের উত্তাপ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই আলো-পৃথিবীতে তাঁর বেঁচে থাকার মেয়াদ ছিল মাত্র চুয়ান্ন বছর। সামান্য এই সময়সীমায় ঘর-সংসার-বন্ধু-পরিবার পাঁচজন শিক্ষকতায় কতই-না সময় বাহিত হয়। এমনকি তাঁর সময় সমাজও প্রতিকূল। এত এত বিপরীতের পরও আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) শেষাবধি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক। প্রধান লেখক বাংলা সাহিত্যের পূর্বাপর নিরিখেই। বহুপ্রজ লেখক ছিলেন না, মোট লেখার হিসাব নেহাত সামান্য। কিন্তু তিনি সংশয়াতীত প্রধান লেখক।
কীভাবে কোন সাহসকে সম্বল করে আখতারুজ্জামান ইলিয়াসকে কেন্দ্রীয় ভাবনায় আশ্রয় রূপে একটি আলোচনাগ্রন্থ লেখা হতে পারে- এই প্রশ্ন স্বাভাবিক। প্রশান্ত মৃধার তন্নিষ্ঠ জিজ্ঞাসা আগ্রহ ও অপরাপর প্রশ্ন এই বইটিকে নতুন করে ভাবতে সাহায্য করে। আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে প্রশান্ত মৃধার এই সন্ধানীজিজ্ঞাসা বইটিকে এক নতুন মাত্রা দেবে। প্রকাশক হিসেবে আমরা সেই বিশ্বাস করি।
বইয়ের তথ্য
| নাম | আখতারুজ্জামান ইলিয়াস কৌতুকী ক্রোধের উত্তাপ |
|---|---|
| ইংরেজি নাম | Aktaruzzaman Elias Koutuki Krodher Uttap |
| লেখক | প্রশান্ত মৃধা |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9847012005613 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
