কিশোর উপন্যাস

গ্রামের নাম কাঁকনডুবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গ্রামের নাম কাঁকনডুবি বইয়ের সামারিঃবেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস মুহম্মদ জাফর ইকবাল লিখছেন, যার মধ্যে ২০১৫ বইমেলায় সর্বশেষ প্রকাশিত হয় গ্রামের নাম কাঁকনডুবি। বইটি মূলত কাঁকনডুবি গ্রামকে নিয়ে লেখা, সেখানকার নবকুমার স্কুলের ছাত্র রঞ্জুকে নিয়ে গল্পের পটভূমি তৈরি হয়েছে। দিন যেতে যেতে একসময় সেই শান্ত নীরব কোলাহল বিমুখ গ্রামটিতে পাক হানাদার বাহিনী আক্রমণ করে। সেখানকার স্কুলের এক শিক্ষক মজিদ ভাই তাঁর মুক্তিবাহিনী নিয়ে সেই হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য তৈরি হয়ে।

ঘটনাক্রমে সেই দলে যুক্ত হয় রঞ্জু ও খোকন(ডোরা)। পাকিস্তানি বাহিনী তাদের স্কুলে ঘাঁটি বসায়, এক সময় তাঁরা রঞ্জুকে ধরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করে। পাকিস্তানিদের বিদায় করতে হলে তাদের কে সেখানে আক্রমণ করতে হবে। একে কে তাঁরা সেই সম্মুখ আক্রমণের প্রস্তুতি নিতে থাকে এইভাবে চলে গল্প। আর শেষটা কি হল জানতে পড়তে হবে বইটি। বইটি বিশাল পরিসরে লেখা, গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণনা থেকে শুরু করে সেই সময়ের মুক্তিযুদ্ধের সময় মানুষের আবেগ, ভয়, সীমাহীন দুঃখ সব কিছু লেখক খুব সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। মেয়েগুলো আমাদের দিকে তাকাল, চোখের দৃষ্টি এত আশ্চর্য যে আমার বুকটা ধক করে উঠল। এত তীব্র দৃষ্টি আমি কখনো দেখিনি, সেখানে কোনো বা আতঙ্ক নেই, দৃষ্টিটা আশ্চর্য রকম তীক্ষ্ম।

আমি কী বলব, বুঝতে পারলাম না। ঢোঁক গিলে বললাম, “আপনাদের আর কোনো ভয় নাই। যুদ্ধ শেষ। খোদার কসম। যুদ্ধ শেষ।” লালচে চুলের একটা মেয়ে, যার চোখের দৃষ্টি সবচেয়ে ভয়ংকর, সে আস্তে আস্তে প্রায় ফিসফিস করে বলর, “তোমাদের যুদ্ধ শেষ আমাদের যুদ্ধ শুরু।”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গ্রামের নাম কাঁকনডুবি
ইংরেজি নাম Gramer Nam Kakondubi
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী তাম্রলিপি
বিষয় কিশোর উপন্যাস,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 9847009602771
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়