চল বিশাখা, বিষুব ছেড়ে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"চল বিশাখা, বিষুব ছেড়ে" বইয়ের পেছনের কভারে লেখা: সাহিত্যের বিকাশ আর বৈশ্বিক বােঝাপড়ার জন্যে অনুবাদের প্রয়ােজনীয়তা গুরুত্ব আরােপের অপেক্ষা রাখেনা। সাহিত্য চিরকাল ভাষাগত আর সাংস্কৃতিক ক্রস ফার্টিলাইজেশনের ওপর দাঁড়িয়ে ছিল। হােমার থেকে দান্তে, শেক্সপিয়র থেকে মালার্মে, এমিল জোলা থেকে দস্তয়ভস্কি, প্রায় সবার কাছেই আমাদের সহিত্যিক ঋণ অনেক। দূর দ্রাঘিমায়’ (২০১৭)-এর এই দ্বিতীয় পর্বে (চল বিশাখা, বিষুব ছেড়ে, ২০২০) গুলতেকিন খান এবার প্রায় দুই ডজন ভিন্ন দেশ ও ভাষার কবিকে তুলে ধরেছেন। কাকতালীয় ভাবে নয়, এরা সবাই বাই ডিজাইন’ মহিলা।
পৃথিবীর অর্ধেক মানুষকে অস্বীকার করার স্পর্ধা অনেকেরই থাকতে পারে, কিন্তু তার ফলাফল কখনােই মাঙ্গলিক হতে পারে না। ব্রাজিল ধেকে অস্ট্রেলিয়া, কুয়েত থেকে ইউক্রেন, ভারত থেকে আয়ার্ল্যান্ড - সব জায়গারই প্রেক্ষিত আর ঐতিহ্য। ভিন্ন হলেও প্রতিটি কবির মৌলিক উদ্বেগ আর আকাঙ্খ অভিন্ন। এরা সবাই একই আকাশে চোখ রাখেন, কখনােই কেবল নিজের শান্তির জন্যে অপরের সুখ আর অনাগত প্রজন্মের সম্ভাবনাকে জলাঞ্জলি দিতে সম্মত হন না। বেদনা আর শােক তাদের নিত্যসঙ্গী হলেও প্রেমে-অপ্রেমে একাকী দাঁড়াবার সাহস তারা রাখেন।
বইয়ের তথ্য
| নাম | চল বিশাখা, বিষুব ছেড়ে |
|---|---|
| ইংরেজি নাম | Cholo Bishakha Bishub Chere |
| লেখক | গুলতেকিন খান |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | অনুবাদ কবিতা |
| আইএসবিএন | 9789849482970 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৩ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
