আমি অথবা আমার ছায়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আফসানা বেগম এই গল্পগ্রন্থে খুব সচেতনভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াস নিয়েছেন। তাঁর ইতিপূর্বের গল্পের তুলনায় এই গল্পগুলো লিখনশৈলীতে উজ্জ্বল ও দ্রুতিময়। নাগরিকজীবনে সম্পর্কের যে বহুমাত্রিক টানাপড়েন, সংকট ও অস্থিরতা আর অন্যদিকে প্রতি মুহূর্তে সামাজিক-রাজনৈতিক জীবনের যে পরিবর্তন ঘটে চলেছে, তা এই গল্পগ্রন্থের মূল বিষয়; যেখানে সম্পর্ক দাঁড়াচ্ছে না, দাঁড়ালেও বিশ্বাসের প্রশ্নে দৃঢ় নয়, সেখানে চরিত্রগুলো সমকালীন সময়ের মতোই অনিশ্চয়তায় ভোগে। সাদাচোখে গতিময় অথচ ভিতরে ভিতরে স্থবির এই সময়ে সব অর্থেই এক একজন মানুষ যেন নিজেরই বাকহীন ছায়া। মননশীলতার ঘরে তালা দিয়ে সেভাবেই বেঁচে থাকা। অস্থির ও চলমান এই ব্যক্তি বাস্তবিকভাবে বদ্ধ ও উত্তরণহীন। তার জিজ্ঞাসা, একি আমি নাকি আমার ছায়া! গল্পলেখকের হাতে ব্যক্তির জীবনযাপনের মুহূর্তগুলো মূর্ত হয়ে ওঠে, আর সেখানেই চিহ্নিত হয় লেখকের সফলতা। লেখক এই বইয়ে সেই সফলতা দেখিয়েছেন বারবার।
বইয়ের তথ্য
| নাম | আমি অথবা আমার ছায়া |
|---|---|
| ইংরেজি নাম | Ami Othoba Amar Shaya |
| লেখক | আফসানা বেগম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9847012006290 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৯ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
