সাহিত্য সমালোচনা

আহমদ শরীফ : জীবন ও কর্ম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের শিক্ষক- গবেষক হিসেবে তাঁর প্রধান ক্ষেত্র ছিল মধ্যযুগ। তিনি বিবেকবান বুদ্ধিজীবী, দ্রোহে অকুণ্ঠ, সত্যকথনে অভীক, যুক্তিতে নিষ্ঠ, সংস্কারবিরোধিতায় অগ্রণী। কারও ভাষায় তিনি ‘বামনের দেশে মহাকায়’, অনেকের কাছে তিনি ‘আমাদের সক্রেটিস’। সব মিলিয়ে সত্যিই অনন্য আহমদ শরীফ। আর এই অনন্যতার কারণেই তাঁকে নির্মোহ-নিরপেক্ষভাবে পাঠ করা কঠিন। তাই দেখা গেছে আমাদের আহমদ শরীফ-চর্চা প্রায়শ ভক্তের স্তুতি, নয়তো বিরুদ্ধবাদীর নিন্দাবাদ। এই প্রচলের বাইরে গিয়ে বর্তমান গ্রন্থের লেখক সম্যক শ্রদ্ধা রেখেই নিরাবেগ-নিরপেক্ষভাবে আহমদ শরীফকে দেখানোর প্রয়াস পেয়েছেন। অধ্যাপক শরীফের সমকালের পটভূমি উন্মোচনের পর তাঁর জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা অঙ্কন করা হয়েছে। লেখক-গবেষক আহমদ শরীফের লেখালেখি-গবেষণা-সম্পাদনার অনুপুঙ্খ বর্ণনা শ্রেণিকরণ সহযোগে উপস্থাপিত হয়েছে। চিন্তক শরীফের সমাজভাবনা নানা শিরোনামে তথ্য-যুক্তিসহ আলোচিত হয়েছে। সব মিলিয়ে অনন্য আহমদ শরীফকে পূর্ণাঙ্গভাবে পাওয়া যাবে এই গ্রন্থে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আহমদ শরীফ : জীবন ও কর্ম
ইংরেজি নাম Ahmad Sharif : Jibon o Kormo
লেখক মাসুদ রহমান
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 9847012004692
পৃষ্ঠা সংখ্যা ৩৪২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
মাসুদ রহমান

লেখক সম্পর্কে

মাসুদ রহমান

জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৭০, কুষ্টিয়া শহর। পিতা মোঃ আতিয়ার রহমান। মাতা মোছাঃ হাজেরা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন পিএইচ.ডি উপাধি।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়