বিষয়ভিত্তিক দর্শন

নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳220

৳ 27520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 55

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ

ব্যক্তির আকাঙ্ক্ষা ও বাস্তবতার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত আমাদের চিন্তা ও মনােজগত যেসব বিচিত্রতর অনুভব, উপলব্ধি, মিথ ও মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে তা নিয়ে হয়তাে অনেকেই ভাবেন। এই ভাবনার মধ্যেই কেউ হয়তাে রােমাঞ্চিত হন, কেউ হন শিহরিত, এবং কখনাে কখনাে আতঙ্কিত! তবুও আধা-বাস্তবে মেশানাে এই অদ্ভুত বাস্তবতাকে অস্বীকার করার উপায় থাকে না কারাে, কার্যত উপায় নেই। কেননা রাষ্ট্র ও সমাজবদ্ধ নাগরিক হিসেবে প্রতিটি ব্যক্তিসত্তা যতাে একক ও স্বতন্ত্রই হােক, স্বয়ংসম্পূর্ণ নয়, মুক্তও নয়।

ঘাত-প্রতিঘাতে ন্যস্ত ন্যুব্জ আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থা ও ব্যবস্থায় সতত পরিবর্তনশীল আমাদের অন্তস্থ সত্তার বিবর্তিত প্রতিফলনকে পলে পলে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সে-অনুযায়ী নিজেকে বিন্যাস করে এগিয়ে চলা হয়তাে কারাে পক্ষেই আদৌ সম্ভব নয়। তবুও অন্তহীন অর্থহীন ব্যস্ত-সমস্ত জীবনাচরণের মধ্যে নিজের ভেতরের ওই একান্ত ‘আমি’টার দিকে কৌতুহলী পাঠক নিশ্চয়ই এক পলক ফিরে তাকানাের কিছুটা সুযােগ পাবেন আমাদের ভাবনার জগতে নাড়া দেয়া রণদীপম বসু’র ‘নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ' নামের বিচিত্র বিষয়াভিভূত প্রবন্ধগ্রন্থটির মাধ্যমে।

লেখকের বক্তব্য অনুযায়ী, গ্রন্থটি আসলে অন্তর্চক্ষু দিয়ে নিজেকে দেখার প্রয়াস। কতটুকু দেখতে পারলাম কি পারলাম না, তার চেয়ে দেখার চেষ্টা ও আশ্বাসটুকুই সর্বাগ্রে বিবেচিত হয়েছে এখানে। বস্তুত চিন্তাশীল পাঠকের বােধকে নাড়া দেয়াই লেখাগুলাের স্বনিষ্ঠ লক্ষ্য ও আরাধ্য। আগ্রহী পাঠক অবশ্যই গ্রন্থটির যথাযথ গুরুত্ব উপলব্ধি করবেন বলে আমাদের বিশ্বাস।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নাস্তিক্য ও বিবিধ প্রসঙ্গ
ইংরেজি নাম Nastikkya O Bibidh Prasanga
লেখক রণদীপম বসু
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় বিষয়ভিত্তিক দর্শন
আইএসবিএন 9789849238386
পৃষ্ঠা সংখ্যা ২০৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
রণ

লেখক সম্পর্কে

রণদীপম বসু

বিষয়ভিত্তিক দর্শন বিষয়ক লেখক · প্রকাশক: রোদেলা প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 220

৳ 27520% ছাড়