তোমাদের জন্য আপেক্ষিকতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“তোমাদের জন্য আপেক্ষিকতা" বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ
স্পেসটাইম- আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে কৌতুহল-উদ্দীপক বিষয়গুলাের একটি। পদার্থবিজ্ঞানের যে অংশে এই বিষয়টি নিয়ে আলােচনা করা হয় সেটাই আপেক্ষিকতার তত্ত্ব। বিজ্ঞানে আপেক্ষিকতার ইতিহাস বেশ পুরনাে। আপেক্ষিকতা এবং আইনস্টাইন- নাম দুটো যেন এক সূত্রে গাঁথা। তবে গ্যালিলিও ও নিউটনকে বাদ দিয়ে আপেক্ষিকতার আলােচনা স্বয়ংসম্পূর্ণ বলা চলে না। বইটিতে আপেক্ষিকতার আলোচনা আছে একেবারে গােড়া থেকে; ধারাবাহিকভাবে যেটা এগিয়ে চলেছে এর নিজস্ব ভঙ্গিতে।
আছে আইনস্টাইনের বৈচিত্র্যময় জীবনী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান সংক্রান্ত আলােচনা। এদিকে আপেক্ষিকতায় গণিতের ব্যবহার বেশ লক্ষনীয়। ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বইয়ের প্রথম অংশে গাণিতিক সমীকরণকে পাশ কাটানাে হলেও গাণিতিক সিদ্ধান্তগুলােকে স্থান দেয়া হয়েছে বইয়ের পরিশিষ্টাংশে। সহজ-সরল ভাষার পাশাপাশি সমীকরণনির্ভর এই সিদ্ধান্তগুলাে তত্ত্বটিকে আরাে ভালােভাবে বুঝতে ও উপলব্ধি করতে সহায়ক হবে বলে মনে করি।
বইয়ের তথ্য
| নাম | তোমাদের জন্য আপেক্ষিকতা |
|---|---|
| ইংরেজি নাম | Tomader Jonno Apekkhikota |
| লেখক | তৌহিদুর রহমান উদয় |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | পদার্থবিদ্যা |
| আইএসবিএন | 9789848058435 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848058435 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
