হযরত খাজা মঈনুদ্দীন চিশতির অত্মদর্শন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"হযরত খাজা মঈনুদ্দীন চিশতির অত্মদর্শন" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
হযরত খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.) সুফিদের বাদশা ও তরিকত জগতের শিরােমণি। বিশ্বপ্রসিদ্ধ আউলিয়া ও ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের অন্যতম দিশারী। তিনি নবী ও আহলে বাইতের মনােনীত রূহানী জগতের সম্রাট ও প্রেমিককুলের শিরােমণিরূপে হেদায়াতের কাণ্ডারী, মুক্তির দিশারী হিসেবে সমগ্র ভারতবর্ষে আগমন করেন। তাঁর উপাধি গরীরে নওয়াজ ও সুলতানুল হিন্দ তথা হিন্দুস্তানের বাদশা।
দুনিয়ার ইতিহাসে জীবন্ত কিংবদন্তি অলৌকিক ক্ষমতাসম্পন্ন আউলিয়াদের মধ্যে শীর্ষস্থানীয় হলেন হযরত খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.)। তাঁর পিতৃ প্রদত্ত নাম মঈনুদ্দীন, খাজা তাঁর লকব এবং চিশতি তাঁর তরিকতের নাম। তিনি ১১৪২ খ্রিস্টাব্দ বা ৫৩৬ হিজরী সনে সান্যার নামক (ইরান) স্থানে এক সম্ভ্রান্ত মুসলিম ধনী বনিক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ খাজা গিয়াসুদ্দীন (রহ.) একজন মহান বুজুর্গ ও কামিল অলী ছিলেন। তিনি পিতল ও মাতৃকুল উভয় দিক থেকেই আল-হাসানী ওয়াল-হুসাইনী সৈয়দ খান্দানভুক্ত। মুসলিম দুনিয়ার ইতিহাসে খাজা মঈনুদ্দীন চিশূতির ন্যায় প্রভাবশালী ও অলৌকিক ক্ষমতাসম্পন্ন আউলিয়া কেবল গাউসে পাক হযরত আবদুল কাদের জীলানী (রহ.) ছাড়া আর কাউকে দেখা যায় না।
কিন্তু ব্যাপক সংখ্যাধিক্যে ইসলাম প্রচারের ইতিহাসে খাজা মঈনুদ্দীন চিশতি বিশ্বের অদ্বিতীয় মহান আউলিয়া হিসেবে সুপ্রসিদ্ধ। তিনি প্রথম হজব্রত পালন করতে মদিনায় গেলে রাসুল (সা.)-এর রওজা মােবারকে গিয়ে বললেন, 'আস সালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ’, ‘ওহে আল্লাহর রাসুল, আপনার প্রতি সালাম।
অমনি আল্লাহর রাসুল (সা.) রওজা মােবারক থেকে তাঁর হাত বের করে সালামের জবাব দেন, ওয়া আলাইকুমুস সালামু ইয়া সাইয়্যেদিল উম্মাতি ওহে আমার উম্মতের প্রতিনিধি, তােমার প্রতিও আমার সালাম। এই গ্রন্থে খাজা মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর আধ্যাত্মিক সাধনা, রূহানী ও বেলায়েত জ্ঞানের পরিচয়, প্রেমিকসত্তা ও অলৌকিক কর্মধারার ভেতর দিয়েই তাঁর আত্মদর্শনের পরিচয় উপস্থাপিত হয়েছে। তরিকত জগতের সকল আশেক সালেকগণ বইটিতে তাদের আত্মার খােরাকের সন্ধান পাবেন বলে আমার বিশ্বাস।
বইয়ের তথ্য
| নাম | হযরত খাজা মঈনুদ্দীন চিশতির অত্মদর্শন |
|---|---|
| ইংরেজি নাম | Hazrat Khaja Moinuddin Chishtir Atmodorshon |
| লেখক | মোস্তাক আহ্মাদ |
| প্রকাশনী | রোদেলা প্রকাশনী |
| বিষয় | আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা |
| আইএসবিএন | 9789849311058 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
