মাওলানা মওদূদীর সঙ্গে মরিয়ম জামিলার পত্রালাপ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই বইয়ের বিশেষত্ব হলো, বহুমাত্রিকতা। ইসলাম ও ইসলাম সংশ্লিষ্ট বিষয়ে মরিয়ম জামিলার ছিল নানান প্রশ্ন। আর মাওলানা সংক্ষেপে তার প্রশ্নাবলির উত্তর দেন।
মাওলানা মওদূদীর কাছে তিনি এমন অনেক বিষয় সম্পর্কে জানতে চান, যার ব্যাপারে সাধারণ মুসলমান তো দূরের কথা, বহু সাধারণ আলিম বা তালিবুল ইলমরাও ধারণা রাখত না। তিনি মাওলানা মওদূদীর কাছে জানতে চান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ও তাঁর তাজদিদ বা সংস্কার আন্দোলন এবং আল্লামা ইকবালের মুসলিম জাতীয়তাবাদ সম্পর্কে। আরও প্রশ্ন করেন মিশরের জামাল আবদুন নাসের, তুরস্কের কামাল আতাতুর্ক ও গোলাম আহমাদ কাদিয়ানি ও কাদিয়ানি ধর্মমতের ব্যাপারে।
মার্কিন তরুণী মার্গারেট মারকিউস বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করতে গিয়ে আকৃষ্ট হন ইসলামের প্রতি। পড়াশোনার পাশাপাশি তিনি পত্র যোগাযোগ শুরু করেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলিম ও গবেষকদের সাথে। শাইখ মুহাম্মাদ বশির ইবরাহিম, ড. হামিদুল্লাহ, ড. মারুফ দেওয়ালিবি, ড. সাঈদ রমাদান (ইমাম হাসান আল বান্নার জামাতা ও ড. তারিক রমাদানের পিতা), ও কায়রোর কারাগারে অবস্থান করা ইসলামি আন্দোলনের মহান চিন্তাবিদ সাইয়িদ কুতুবের সাথে পত্রালাপ করতে সক্ষম হন মার্গারেট মারকিউস।সাইয়িদ কুতুব তাকে পরামর্শ দেন সাইয়েদ আবুল আলা মওদূদীর সাথে যোগাযোগ করতে।
পাশাপাশি তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি সংকলন গ্রন্থে মাজহার উদ্দিন সিদ্দিকির প্রবন্ধ Islam the Straight Path পড়ে মাওলানা মওদূদীর নাম ও কার্যাবলি সম্পর্কে কিছুটা জানতে পারেন। পরে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত পত্রিকা দ্য মুসলিম ডাইজেস্ট-এ মাওলানা মওদূদীর একটি প্রবন্ধ পড়ে তাঁর সাথে যোগাযোগ করতে উদ্যোগী হন।
বইয়ের তথ্য
| নাম | মাওলানা মওদূদীর সঙ্গে মরিয়ম জামিলার পত্রালাপ |
|---|---|
| ইংরেজি নাম | mawlana maududir songe maryam jameelah r potralap |
| লেখক | মরিয়ম জামিলা |
| প্রকাশনী | তাফহীম পাবলিকেশন |
| বিষয় | জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী |
| আইএসবিএন | 9789849671459 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!