বৈজ্ঞানিক কল্পকাহিনি গুহা থেকে গ্রহান্তরে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"বৈজ্ঞানিক কল্পকাহিনি গুহা থেকে গ্রহান্তরে" বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভিনগ্রহ থেকে আসা একজন মানুষের সঙ্গে পরিচয় হয় বৃত্ত আর কলির। ওদের বন্ধুত্ব হতেও সময় লাগে না। ভিনগ্রহের মানুষটির সাহায্য নিয়ে বৃত্ত চলে যায় দশ হাজার বছর আগের পৃথিবীতে। আর কলি চলে যায় দশ হাজার বছর পরের পৃথিবীতে। সময়ের বর্তমান বিন্দুতে অবস্থান করে দশ হাজার বছরের দূরগত অতীত আর দশ হাজার বছরের অনাগত ভবিষ্যৎকে নিয়ে লেখক তাদের ভ্রমণবৃত্তান্তের যে কল্পকথা এখানে তৈরি করেছেন, তা পাঠককে অনিবার্যভাবেই মােহিত করে ফেলে।
গল্পের শেষভাগে এক সময় ওরা দুজনেই ফিরে আসে নিজেদের সময়ে, নিজেদের পরিবারে। দুজনের অনুভবেই ধরা পড়ে, অতীত নয়, ভবিষ্যৎ নয়, আমাদের শ্রেষ্ঠ সময় বর্তমান। কাহিনীর বৈচিত্র্যে ভরপুর ‘গুহা থেকে গ্রহান্তরে’ এক আশ্চর্য বই, স্বপ্ন আর বাস্তবতার অপূর্ব উপাখ্যান।
বইয়ের তথ্য
| নাম | বৈজ্ঞানিক কল্পকাহিনি গুহা থেকে গ্রহান্তরে |
|---|---|
| ইংরেজি নাম | Bogganik Kolpokahini : Guha Theke Grohantore |
| লেখক | মাহফুজুর রহমান |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9847009603686 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
