ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

কবিতা ও গজল

আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳220

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কবিতা লেখার শুরুতে সকলেই আকাশের দিকে তাকায়, আকাশের কাছে দুঃখ জমা রাখে, আকাশের সঙ্গে কথা বলে। আর কবিতার যত্রতত্র আকাশের রঙ মেখে নেয়। কিন্তু কাউকে আকাশের দখল নিতে দেখা যায় না। সালমান হাবীব আকাশকে নিজের করে নিয়েছে, যেন আকাশ তার একার। এই স্পর্ধা দেখা যায় তার কবিতার গোড়াপত্তনে, সিঁড়িতে ও চূড়ায়। আর আমরা যারা লিখতে এসে কাউকে রাখি সম্মুখে, তাকে সম্বোধন করি তুমি অথবা তুমি।

অভিমান আর অধিকারের মানচিত্র দীর্ঘ হলে তুই করেও বলি। কাঁপতে কাঁপতে কারো চোখ থেকে চোখ নামিয়ে বলতেই পারি না ‘আপনি আমার, একান্ত নিজের’। সালমান হাবীবকে স্পষ্ট দেখা যায় আপনি সম্বোধনে পরিপাটি মুগ্ধতা ছড়াতে। তার আপনি কিংবা আপনিরা আকাশে ঘর বাঁধে। সালমান হাবীব সেদিকে সায় দিয়ে নিজে ছুটে যায়, আর নিয়ে যায় আমাদেরকেও।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ
ইংরেজি নাম apni amar duhkha shobder bisorgo
লেখক সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)
প্রকাশনী পুনশ্চ পাবলিকেশন
বিষয় কবিতা ও গজল
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)

লেখক সম্পর্কে

সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)

সালমান হাবীব। একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি জীবনকে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রকাশিত বইসমূহ; 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' ‘মন খারাপের মন ভালো নেই‘ 'দুখ দুগুণে পাঁচ' 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে' '...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 220