মোদের গরব মোদের আশা শুদ্ধ শিখি বাংলাভাষা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"মোদের গরব মোদের আশা শুদ্ধ শিখি বাংলাভাষা"বইটির দ্বিতীয় সংস্করণের ভূমিকা: তােমরা সবাই জানাে, আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারি কেন পালন করি। ষােল ডিসেম্বর যেমন আমাদের দেশের স্বাধীনতা দিবস, তেমনি আমাদের ভাষার স্বাধীনতা দিবস বলা যেতে পারে একশে ফেব্রুয়ারি। সেদিন আমাদের মাতৃভাষাকে কেড়ে নেবার যে চেষ্টা করেছিল পশ্চিম পাকিস্তানিরা; তার প্রতিবাদ জানাতে গিয়ে শহিদ হয়েছে বাংলা মায়ের বীরসন্তান সালাম-বরকতসহ আরাে অনেকে। পাকিস্তানিরা পারেনি সেদিন। মায়ের ভাষাকে কেড়ে নেয়া এতাে সহজ নয়।
জাতিসংঘ আমাদের এই ভাষার লড়াইকে স্বীকৃতি দিয়েছে, দিয়েছে মর্যাদা। একুশে ফেব্রুযারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে সারা পৃথিবীতে। | এ আমাদের বাংলা ভাষার অহঙ্কার, বাঙালির গর্ব। যে বাংলা ভাষা নিয়ে আমাদের এতাে অহঙ্কার সে ভাষায় যদি আমরা শুদ্ধ কথা বলতে না-পারি, শুদ্ধ করে লিখতে না-পারি, তাহলে লজ্জার কী আর শেষ আছে? আমাদের প্রাণের প্রিয় মাতৃভাষায় তােমরা যেন শুদ্ধ করে লিখতে পারাে, বলতে পারাে সে-জন্যই এই মােদের গরব মােদের আশা শুদ্ধ শিখি বাংলা ভাষা ছােট বন্ধুরা, বাংলা ভাষা এলাে কোথা থেকে, কোন ধ্বনির কেমন উচ্চারণ হবে, শব্দের বানান কিভাবে সঠিক লিখবে, ব্যাকরণের সংজ্ঞাগুলাে কেমন, যুক্তবর্ণ চিনবে কিভাবে, কোথায় বসবে দাড়ি-কমা ইত্যাদি অনেক কিছু কিন্তু খুব প্রয়ােজনীয় বিষয়গুলাে জানতে হলে এই বইটি তােমাদের পড়া দরকার । আমার বিশ্বাস, শুদ্ধ করে বাংলা শেখার জন্য বইটি তােমাদের কাজে লাগবে ।
| প্রায় দশ বৎসর পর বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ পাচ্ছে এজন্য সবাইকে একুশের শুভেচ্ছা এবং গত সংস্করণের কিছু অপ্রত্যাশিত ভুল এ সুযােগে শুদ্ধ করা হল, সংযােজনও করা হল নতুন কিছু বিষয়।
বইয়ের তথ্য
| নাম | মোদের গরব মোদের আশা শুদ্ধ শিখি বাংলাভাষা |
|---|---|
| ইংরেজি নাম | Moder Gorob Moder Asha Suddho Shikhi Bangla Vasha |
| লেখক | সৌরভ সিকদার |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা |
| আইএসবিএন | 9847015601874 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৯ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
