ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

হাদীস বিষয়ক আলোচনা

হাদিসের প্রামাণ্যতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳144

৳ 24040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 96

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ বই সম্পর্কে মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা.বা. বলেন-

১৯৮৯ খৃস্টাব্দের অক্টোবর মাসে আমাকে একটি আন্তর্জাতিক ইসলামি সংগঠনের পক্ষ হতে শিকাগোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্সে ‘হাদিসের প্রামাণ্যতা’ বিষয়ে বক্তব্য পেশ করার জন্য দাওয়াত দেওয়া হয়।

অনেকদিন যাবত আমার চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিষয়ে ইংরেজি ভাষায় সংক্ষিপ্ত একটি পুস্তিকা প্রণয়নের প্রয়োজন অনুভূত হচ্ছিল। যাতে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সংজ্ঞা, তার সাধারণ অবয়ব-আকৃতি, হাদিসের প্রমাণিকতার স্থান এবং তার গ্রহণযোগ্যতার ব্যাপারে বুনিয়াদি তথ্য-উপাত্ত সরবরাহ করা হবে।

বিশেষ এই সুযোগ কাজে লাগিয়ে আমি প্রয়োজনকে সামনে রেখে তুলনামূলক একটু বিস্তারিতভাবে এবিষয়ে লিখতে শুরু করলাম। যা এধরনের কনফারেন্সে উপস্থাপন করার জন্য প্রস্তুতকৃত প্রবন্ধ হতে অতিরিক্ত ছিল। সুতরাং বক্ষ্যমাণ এ পুস্তিকাটি সে ধারাবাহিকতার ফলাফল।

এই কিতাব একজন সাধারণ মানুষের জন্যে রচিত হয়েছে। যে জানতে চায় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কী? বর্তমান এবং ভবিষ্যতে আগত সর্বযুগের দুনিয়াব্যাপী সকল মুসলমানের জন্য তাঁর আহকাম কেন এবং কিভাবে আমলযোগ্য? আর উম্মত ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছানোর জন্যে কী পদ্ধতি ও পন্থা অবলম্বন করেছে?

আমার আশা, এই সামান্য প্রচেষ্টা এধরনের প্রশ্নের সংক্ষিপ্ত; তবে স্পষ্ট জবাব প্রদানে সক্ষম। এবং ইসলামি আইনের উৎস হিসেবে সুন্নতের সঠিক স্থান নির্ধারণে কার্যকরী ভূমিকা পালন করবে। উপরন্তু তা হেদায়াতের এমন মশাল; যার আলোকে মুসলমানরা স্বীয় আমলি জিন্দেগি আলোকিত করতে পারবে। পাশাপাশি এটাও আমার আকাক্সক্ষা যে, ‘হাদিসের প্রামাণ্যতা’ সম্পর্কে আমাদের যুগের কয়েকজন লেখকের সৃষ্ট সন্দেহ-সংশয়ও এর মাধ্যমে দূরীভূত হয়ে যাবে।

আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি যেন এই সামান্য খেদমতকে কবুল করে নেন। ইহাকে স্বীয় সন্তুষ্টির কারণ এবং পাঠকদের জন্য উপকারী ও কার্যকরী বানিয়ে দেন। আমিন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হাদিসের প্রামাণ্যতা
ইংরেজি নাম hadeser pramnnuta
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মুফতি মুহিউদ্দীন কাসেমী
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় হাদীস বিষয়ক আলোচনা
আইএসবিএন 9789843337832
পৃষ্ঠা সংখ্যা ১২৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা126
ভাষাbangla
বান্ডিংhard cover
ISBN9789843337832
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 144

৳ 24040% ছাড়