সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব

অনুস্মৃতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳462

৳ 55016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 88

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লেখক পরিচিতি পাবলো নেরুদা আসল নাম নেফ্তালি রিকার্দো রেইয়েস বাসোআলতো। জন্ম চিলের পাররাল শহরে, ১২ জুলাই ১৯০৪। শিক্ষাজীবনে আয়ত্ত করেন গ্রিক, লাতিন ও ফরাসি ভাষা; জড়িত হন ছাত্ররাজনীতির সঙ্গে। প্রকাশ করেন একাধিক সাহিত্য সাময়িকী। ১৯২৩-এ প্রথম কবিতার বই প্রকাশিত হয়। চিলের বাণিজ্য-দূত হিসেবে ভারতসহ বিশ্বের বহু দেশে কাজ করেছেন।

১৯৪৫ সালে চিলের ব্যবস্থাপক সভার সদস্য হন। কমিউনিস্ট পার্টির সমর্থনে চিলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হন ১৯৭০-এ; পরে প্রতিদ্বন্দ্বী সালবাদোর আয়েন্দের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেন। ১৯৭১ সালে লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার। ১৯৭৩-এর ২৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি ভবানীপ্রসাদ দত্ত জন্ম কলকাতায়, ১৯২৯-এ। আদিনিবাস বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের রসুনিয়া গ্রামে। পেশায় একজন বিশেষজ্ঞ চিকিত্সক।

ছাত্রজীবনেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তৈরি হয়। তাঁর করা পাবলো নেরুদার মেমোয়ার্স-এর বাংলা অনুবাদ অনুস্মৃতি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক সমাদর লাভ করে। নাটক, চলচ্চিত্র ও সংগীতেও রয়েছে তাঁর গভীর আগ্রহ । বই পরিচিতি পাবলো নেরুদার এই আত্মজীবনীর সূত্রে আমরা কেবল একটি যুগের বিভিন্ন দেশের বহু বিশিষ্ট ও বরেণ্য কবি, শিল্পী, সাহিত্যিক ও রাজনীতিকের নিবিড় সান্নিধ্যে আসারই সুযোগ পাব না, পাব একটি বিশাল কালপর্বের সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক ও রাজনৈতিক উত্থান-পতনেরও বহু বিচিত্র ঘটনার হার্দিক বিবরণ।

এ গ্রন্থে তাঁর স্বদেশের প্রকৃতি, সমাজ ও রাজনীতি যেমন জীবন্ত, তেমনি জীবন্ত তাঁর একান্ত জীবনাচারের বহু বর্ণিল বিবরণ। অনুস্মৃতির পাঠ তাই এক বিরল অভিজ্ঞতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অনুস্মৃতি
ইংরেজি নাম Anusriti (Award-Winning Authors' Books)
লেখক পাবলো নেরুদা, ভবানী প্রসাদ দত্ত
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব
আইএসবিএন 9789848765777
পৃষ্ঠা সংখ্যা ৪২৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
পাবলো নেরুদা

লেখক সম্পর্কে

পাবলো নেরুদা

পাবলাে নেরুদা বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক পাবলাে নেরুদা ১৯০৪ সালের ১২ জুলাই লাতিন আমেরিকার সুদূর চিলিতে এক রেল-শ্রমিক ও স্কুল-শিক্ষিকার ঘরে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসােয়ালতাে। কৈশােরে তিনি পাবলাে নেরুদা’ ছদ্মনামটি গ্রহণ করেন। কারণ ছিল দুটি- এটা সে যুগের জনপ্রিয় রীতি; আর দ্বিতীয়ত, এই নামের আড়ালে কবিতাগুলি নিজের পিতার কাছ থেকে তিনি লুকিয়ে রাখতেন। কবিতা লিখে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 462

৳ 55016% ছাড়