শিশু-কিশোর: বিবিধ

আমাদের শরীর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳227

৳ 27016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 43

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"আমাদের শরীর" বইয়ের ফ্ল্যাপের লেখা: আমাদের শরীর একটি অপূর্ব শিল্পকর্ম। একে আমরা কষ্ট দিই, অবহেলা করি, এর যত্ন করি না। তবু শরীর নামের এই কারখানা চলছে অবিরাম। এর বাহিরটা দেখে মুগ্ধ হই। এর ভেতরের কাঠামাে, যন্ত্র—এদের কাজকর্ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। কিন্তু জানা চাই। শরীর ও মনের কুশলের জন্য জানা চাই। শরীর যদি দুর্বল হয়ে পড়ে, নিষ্ক্রিয় হয়ে পড়ে এর কোনাে যন্ত্র, এর সহ্য করার শক্তি যদি খর্ব হয়, তখন তাে বাহির থেকে শক্তির জোগান দিতে হয়। আমরা চাই নির্মেদ সুন্দর চেহারা। অঙ্গে অঙ্গে রূপ ও স্বাস্থ্য। সজীব-সচল দেহযন্ত্র। নির্বিবাদ জীবন।

এসব কিছু পেতে হলে আমাদেরও শরীরের প্রতি খেয়াল রাখা চাই। শরীর সম্বন্ধে জানা মানে নিজেকে জানা। আর নিজেকে জানার পাশাপাশি দেহযন্ত্রগুলাের কাজ ও গঠন সম্পর্কে জানলে সেই কাজও হবে অনেক সহজ। শরীরের ভেতরে-বাইরে যেসব যন্ত্র রয়েছে, তাদের গঠন ও কাজকর্ম নিয়ে বইটি লেখা, বিশেষ করে শরীর ও সুস্থতার বিষয়ে যারা আগ্রহী, চিকিৎসাবিদ্যা বিষয়ে যারা উৎসাহী, সেসব তরুণ ও কিশােরের জন্য। বড়রা পড়লে তারাও লাভবান হবেন। চিকিৎসাবিজ্ঞান নিয়ে যারা পড়াশােনা করছেন, যাঁরা নার্সিং বিষয়ে পড়ছেন—সবার জন্য এ বই খুব সহায়ক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমাদের শরীর
ইংরেজি নাম Amader Shorir
লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় শিশু-কিশোর: বিবিধ,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 9789849176428
পৃষ্ঠা সংখ্যা ১৪৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা143
ভাষাbangla
ISBN9789849176428
বান্ডিংhard cover
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

লেখক সম্পর্কে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এমবিবিএস, এম ফিল। এফসিপিএস বর্তমানে বারডেম, ইব্রাহীম মেমােরিয়েল ডায়াবেটিক সেন্টার, ঢাকায় ল্যাবরেটরি সার্ভিসের ডিরেকটর। জন্ম সিলেট ১৯৪৭ সালে। লেখাপড়া শুরু সিলেটে শিশুস্কুলে এরপর রবি ঠাকুরের শান্তিনিকেতন পাঠভবনে, আবার দেশে স্কুল-কলেজে ও মেডিকেল কলেজে এবং পরে দেশে ও বিদেশে নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে। সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন ২০০৪ সালে। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 227

৳ 27016% ছাড়