একাত্তরের বাগেরহাট মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১৯৮৪ সাল থেকে বাগেরহাট স্বতন্ত্র একটি জেলা। ১৯৭১ সালে বাগেরহাট ছিল খুলনা জেলার একটি মহকুমা। মুক্তিযুদ্ধের সময়ে এই বাগেরহাটের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে কিভাবে সংগঠিত হয়, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসররা পাকিস্তানের সংহতি রক্ষার নামে কিভাবে বর্বরতা ও নৃশংসতার চরম নজির সৃষ্টি করে, সাধারণ মানুষের জীবন কতটা অনিশ্চিত, দুর্বিষহ ও বিপন্ন হয়ে ওঠে, দেশত্যাগ ও কৃত্রিম পন্থা অবলম্বন করে মানুষ কিভাবে বেঁচে থাকার প্রাণান্ত চেষ্টা করে চলে, সর্বোপরি হানাদার বাহিনীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গ্রামের অত্যন্ত সাধারণ মানুষও কিভাবে দেশপ্রেম ও বীরত্বের চরম পরাকাষ্ঠা দেখায়- গ্রন্থটিতে তা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। একই লক্ষ্যে এর অধ্যায়গুলোতে পর্যায়ক্রমে বর্ণিত হয়েছে বাগেরহাট জেলার সাধারণ পরিচিতি; মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের আঞ্চলিক প্রতিক্রিয়া; পাকবাহিনী ও তাদের সহযোগীদের আক্রমণ, নির্যাতন ও গণহত্যা; মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, যুদ্ধ ও বিজয় ইত্যাদি প্রসঙ্গ। গ্রন্থের কয়েকটি পরিশিষ্টে বাগেরহাট জেলার প্রায় সকল শহীদ, অধিকাংশ মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর সহযোগীদের একটি প্রায়-সম্পূর্ণ তালিকা অন্তর্ভুক্ত হয়েছে
বইয়ের তথ্য
| নাম | একাত্তরের বাগেরহাট মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | Ekattare Bagerhat Muktijuddher Ancalik Itihas |
| লেখক | স্বরোচিষ সরকার |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও শহীদ মুক্তিযোদ্ধা |
| আইএসবিএন | 9847012004197 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৪২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
