সমকালীন উপন্যাস

আলথুসার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳546

৳ 65016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 104 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পৃথিবী নামক আমাদের এই গ্রহটির বিলয়ের আশঙ্কাই আলথুসার উপন্যাসের মূল থিম। জীবাশ্ম জ্বালানি আর কয়লাপোড়া কুটিল ধোঁয়া পৃথিবীকে উষ্ণ বিপন্নতার শেষ সীমায় নিয়ে গেছে। এর জন্য দায়ী ‘দমনপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র’, যার স্বরূপ উন্মোচন করেছেন খ্যাতিমান দার্শনিক লুই আলথুসার। আলথুসারের লন্ডনের বাসা দেখতে উপন্যাসের নায়ক হাজির হন লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে। লন্ডন শহর জুড়ে তখন চলছে পরিবেশবাদী দল এক্সটিংশন রেবেলিয়ন-এর তীব্র আন্দোলন। তারা বলছে, পরিবেশ ধ্বংসকারী এই নিপীড়নবাদী দুনিয়া বদলাতে হবে।

এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে নায়ক ফিরে এলেন জললালিত্যভরা শ্যামল বরিশাল আর কবি জীবনানন্দের মৃতপ্রায় ধানসিঁড়িকে বাঁচাতে। কিন্তু আন্দোলন করতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন তিনি। এই ক্রান্তিকালে নায়ক বুঝতে চাইছেন, পৃথিবী বদলানো বিষয়ে আলথুসার যে ভায়োলেন্সের কথা বলেছিলেন, তা কতটা প্রাসঙ্গিক। ঘোরতর সময়ের এই আখ্যান নাড়িয়ে দেয় আমাদের ভাবনার দুনিয়া।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আলথুসার
ইংরেজি নাম Althusser
লেখক মাসরুর আরেফিন
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849436294
পৃষ্ঠা সংখ্যা ৩৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা344
ভাষাbangla
ISBN9789849436294
বান্ডিংhard cover
মাসরুর আরেফিন

লেখক সম্পর্কে

মাসরুর আরেফিন

Mashrur Arefin ২০১৯-এ আগস্ট আবছায়া এবং ২০২০-এ আলথুসার, বাংলাভাষায় সম্পূর্ণ নতুন স্বাদের এ-দুটি উপন্যাস লিখে সমকালীন বাংলা সাহিত্যে আলোচনার কেন্দ্রে চলে আসা মাসরুর আরেফিন মূলত কবি। তাঁর জন্ম ১৯৬৯ সালে বরিশাল জেলায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য এবং মার্কেটিং ও ফিন্যান্স-এ। ২০০১ সালে প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প প্রকাশের পর তা বাংলা কবিতার পাঠককে দিয়েছিল নতুন কাব্যভাষার স্বাদ। বইটি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 546

৳ 65016% ছাড়