সমকালীন উপন্যাস

এখন তুমি কেমন আছ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳185

৳ 22016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 35

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

চৌত্রিশ বছর পর সাবেক প্রেমিকা বহ্নির কাছে ফোন করেছে প্রেমিক তমোনাশ। বিশ্ববিদ্যালয়-জীবনে দুজনের পরিচয়। সেই পরিচয়ের পথ ধরেই ঘনিষ্ঠতা। দৈহিক-নৈকট্যেও নিবিড় হওয়া। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক পরিণতি পায় না। তমোনাশকে ভুল বোঝে বহ্নি। তারপর তার বিয়ের পিঁড়িতে বসা। চলতে থাকে তার দাম্পত্য জীবন। সন্তানের জননী হয় সে।

সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ তমোনাশের ফোন ঝড় তোলে তার মনে। চৌত্রিশ বছর পর সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করার বাসনা প্রবল হয়ে ওঠে। শেষ পর্যন্ত বহ্নি আর তমোনাশের সাক্ষাৎ হয়েছিল কি? এক নিঃশ্বাসে পাঠ করার মতো উপন্যাস। একবার শুরু করলে এর বিষয়বস্ত আপনাকে টেনে নিয়ে যাবে শেষ পর্যন্ত। মানব-মানবীর প্রেমজ সম্পর্কের এক নিবিড় পাঠের আস্বাদ দেবে এই উপ্যাস।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এখন তুমি কেমন আছ
ইংরেজি নাম Ekhon Tumi Kemon Acho
লেখক হরিশংকর জলদাস
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849120063
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৮ সাল
হরিশংকর জলদাস

লেখক সম্পর্কে

হরিশংকর জলদাস

প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস ১৯৫৫ সালের ১২ই অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পতেঙ্গা গ্রামের এক জেলে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা যুধিষ্ঠির জলদাস পেশায় ছিলেন একজন জেলে। ফলে আর্থিক অভাব অনটন আর অর্থনৈতিক টানাপোড়েনই ছিল হরিশংকরের বেড়ে ওঠার সঙ্গী। হরিশংকর জলদাসের শৈশব-কৈশোর কাটে পতেঙ্গার কৈবর্তপাড়ায়। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে জেলের জীবনযুদ্ধে না জড়িয়ে শিক্ষিত করবেন যেন ছেলে সম্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 185

৳ 22016% ছাড়