পেশাগত স্মৃতিচারণ

ওজারতির দুই বছর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳403

৳ 48016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 77

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"ওজারতির দুই বছর"বইটির সম্পর্কে কিছু কথা: আতাউর রহমান খান (১৯০৭-৯১) এ দেশের সর্বাগ্রগণ্য রাজনীতিকদের একজন। পেশায় ছিলেন আইনজ্ঞ কিন্তু রক্তে ছিল রাজনীতির নেশা। তাঁর সময়ের অনেকের মতাে তিনিও মনে করতেন, রাজনীতির মধ্য দিয়েই সর্বোত্তমভাবে দেশ ও জনগণের স্বার্থরক্ষা ও কল্যাণ সাধন করা যায়। আর এই বােধ থেকেই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা নিয়েও তিনি যােগ দিয়েছিলেন রাজনীতিতে। স্বাধীন জীবিকার উপায় হিসেবে বেছে নেন আইনজীবীর পেশা। ১৯৪৭-পূর্ব সময়ে মুসলিম লীগে যােগ দিয়ে পাকিস্তান আন্দোলনে শরিক হন।

কিন্তু উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যার সমাধান হিসেবে ভারত ভাগ ও পাকিস্তানের দাবিকে সমর্থন করলেও তিনি ও তাঁর সতীর্থদের অনেকে পাকিস্তানকে দেখতে চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। বলাই বাহুল্য, তাদের সে স্বপ্ন শুরুতেই একটা বড় ধরনের হোঁচট খায় রাষ্ট্রভাষার প্রশ্নে পাকিস্তানি শাসকদের আচরণে। এরই পাশাপাশি আরও নানা ঘটনায় দল হিসেবে মুসলিম লীগ ও রাষ্ট্র হিসেবে পাকিস্তানের চরিত্র উন্মােচিত হতে থাকে। এ অবস্থায় ১৯৪৯ সালে মুসলিম লীগ থেকে বেরিয়ে মাওলানা ভাসানী ও হােসেন শহীদ সােহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠনে। আতাউর রহমান খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীকালেও প্রথমে আওয়ামী লীগের ও পরে এনডিএফের নেতা হিসেবে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বিশিষ্ট অবদান রাখেন। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের পর প্রথমে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ও পরে ১৯৫৬ সালে আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন তিনি। সেই সুবাদে প্রশাসনের ভেতর থেকেও পাকিস্তানি শাসক ও শােষকদের ভয়ংকর চেহারা ও চরিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযােগ হয় তাঁর।

মূলত এসব অভিজ্ঞতাই ওজারতির দুই বছর বইয়ের বিষয়। বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসকদের ঘৃণা ও বিদ্বেষ তথা ঔপনিবেশিক আচরণ এবং আমলাতন্ত্রের গণবিরােধী চরিত্রটি তিনি নানা দৃষ্টান্তসহযােগে তুলে ধরেছেন। সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রশাসনে নিয়ােগের ক্ষেত্রেও বাঙালিদের প্রতি চরম বৈষম্য প্রদর্শনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি এ বইতে। এর প্রেক্ষাপটেই উঠে এসেছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, দুই অঞ্চলের জন্য পৃথক অর্থনীতি প্রবর্তনের প্রসঙ্গ। আছে যুক্তফ্রন্টের অভ্যন্তরীণ দুর্বলতা, শরিকি দ্বন্দ্ব এবং ক্ষমতার লােভে রাজনীতিকদের অনেকের প্রতিশ্রুতি ভঙ্গ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথাও।

বস্তুত রাজনীতিকদের এই দ্বন্দ্ব ও দুর্বলতার সুযােগেই ঘটে সামরিক শাসন জারি ও আইয়ুব খানের ক্ষমতা গ্রহণ। আর এ সবকিছুর পেছনেই ছিল পাকিস্তানি শাসকদের সূক্ষ্ম ও গভীর ষড়যন্ত্র । সরস ভাষায় ও সরল ভঙ্গিতে লেখা আতাউর রহমান খানের এ বই হয়ে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা-পূর্বকালের একটি রাজনৈতিক কালপর্বের মূল্যবান ঐতিহাসিক দলিল।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ওজারতির দুই বছর
ইংরেজি নাম Ojarotir Dui Bochhor (Mukkhomontritter Dinguli 1956-58)
লেখক মোঃ আতাউর রহমান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় পেশাগত স্মৃতিচারণ
আইএসবিএন 9789849240211
পৃষ্ঠা সংখ্যা ২৫৯
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
মোঃ আতাউর রহমান

লেখক সম্পর্কে

মোঃ আতাউর রহমান

মােঃ আতাউর রহমান ময়মনসিংহ জেলার সদর থানার ১১নং ঘাগড়া ইউনিয়নের গােপালনগর গ্রামে ১৯৬৪ সালের ৬ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী, মাতা মরহুমা রহিমা খাতুন। তিনি ৪ ভাই ও বােনের মধ্যে সর্বকনিষ্ঠ।। গ্রামের পাঠশালার পর্ব শেষ করে পার্শ্ববর্তী নজরুল স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি থেকে কৃতিত্বের সাথে ১৯৮০ সালে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হন। ১...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 403

৳ 48016% ছাড়