সমকালীন উপন্যাস

জোড়া উপন্যাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

”জোড়া উপন্যাস” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা: কবি মুহম্মদ নূরুল হুদা’র উপন্যাস ‘জন্মজাতি ও ‘মৈনপাহাড়'। জোড়া উপন্যাস। জোড়া উপন্যাস সাহিত্যের এক অভিনব প্রকরণ। একের ভেতর দুই। দুইয়ের ভেতর এক। কবি-ঔপন্যাসিক মুহম্মদ নূরুল হুদা তাঁর জন্ম আঁতুড়ঘর দরিয়ানগর-দইজ্জার সঙ্গে মৈনপাহাড়-পরস্পর বিপরীত সাযুজ্যের এক নিবিড় ঐক্য গড়ে তুলেছেন উপন্যাস জোড়ায়।

নব্বই দশকের শুরুতে মুহম্মদ নূরুল হুদার ‘জন্মজাতি ও ‘মৈনপাহাড়’ প্রকাশের সঙ্গে সঙ্গে বিদগ্ধ পাঠক ও * লেখকেরা বিস্মিত হয়েছিলেন। বাংলা ভাষার উপন্যাসে।

জাদুবাস্তবতা ও উত্তরাধুনিক প্রান্তমুক্ততার প্রথম জাতক হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কবি ও ঔপন্যাসিক মুহম্মদ নূরুল হুদা। রমণীদাস, ফিরুজাবিবি, নবি বলী, ইয়াজুজ মাজুজ, কিশাের-এইসব মনুষ্য চরিত্রের সঙ্গে কক্সবাজার, মহেশখালি, দইজ্জা,

লইট্টামাছ, সাম্পান, আদিনাথ মন্দির, আদিনাথ পাহাড়ের চূড়া, রহস্যঘেরা পাহাড়ের পথ একে অপরের সঙ্গে জড়িয়ে বিচিত্র আখ্যানে অনবদ্য কাব্যিক গতিতে এগিয়ে গেছে জোড়া উপন্যাসের উপাখ্যান ‘জন্মজাতি’ ও ‘মৈনপাহাড়।

হাজার বছর ধরে পাহাড় ও দরিয়া মানবজাতির সঙ্গে মিলনে ও বিরহের যে নিখুঁত উত্থানপতনের সংসার রচনা করে চলেছে, সেই সংসারের প্যাচালী মুহম্মদ নূরুল হুদা অনুভবের রক্ততিলকে ইতিহাস চেতনার নিরীক্ষায় বর্ণনা করেছেন গভীর

কবির ভেতরের গদ্যর আরতি অপূর্ব ও তীক্ষ দক্ষতায় কেমন করে নির্বাণ লাভ করে, উপন্যাস দুটিতে তার প্রমাণ রাখলেন কবি মুহম্মদ নূরুল হুদা। কবিতা, গান, লােকগীতি, প্রবচন, গল্প-একই সুতােয় গেঁথে গেঁথে জোড়া উপন্যাসকে দিয়েছেন চিত্তলােকের অনবদ্য মহিমা।

ঔপন্যাসিকের সঙ্গে আলাপ করে জানা গেছে জোড়া উপন্যাসের পথ বেয়ে শীঘ্রই তৃতীয় ও চতুর্থ মাত্রায় উপনীত হতে পারে উপন্যাসের পর্ব। আমি বিশ্বাস করি- জাতিস্মর চেতনার প্রতীক কবি-কথাকার মুহম্মদ নূরুল হুদা যথাশীঘ্রই তার কথা রাখবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জোড়া উপন্যাস
ইংরেজি নাম Jora Upanyas (Jonmmojati Moynopahar)
লেখক মুহম্মদ নূরুল হুদা
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789847012004722
পৃষ্ঠা সংখ্যা ২৭৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
মুহম্মদ নূরুল হুদা

লেখক সম্পর্কে

মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ সেকান্দর ও মাতা আঞ্জুমান আরা বেগম। মূলত কবি তিনি। তবে কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ ও অনুবাদসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি বিচরণশীল। অতিপ্রজ ও সব্যসাচী এই লেখকের স্বরচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থসংখ্যা শতাধিক। মুহম্মদ নূরুল হুদার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য আলাওল সাহিত্য পুরস্কার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়