সাহিত্য সমালোচনা

তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমাজ ও রাজনীতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাংলা কথাসাহিত্যের এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদী বিশ্বের ঐ যুদ্ধ প্রশ্নবিদ্ধ করেছিল মানব-অস্তিত্বকে; নৈরাজ্য-নৈরাশ্য ক্লেদ-শঙ্কা আর মনস্তাপে পৃথিবীর বৃহদংশ মানুষ সন্ধান করেছিল বেঁচে থাকার আত্মপ্রতারণামূলক নির্বিঘ্ন বিবর। তবে অপরাংশ মানুষ নবোদিত সমাজতান্ত্রিক বিশ্বের ইতিবাচক প্রভাবে সন্দীপিত হয়ে স্বপ্ন রচনা করেছিল আলোকময় ভবিষ্যতের।

সমকালীন প্রতীচ্য-সাহিত্য মহাসমরোত্তর বিপন্নতার আর লিবিডো-চেতনার ছায়ান্ধকার ভুবনে সন্ধান করেছিল বন্ধ্যাযুগের জীবন-উৎস। ঐ না-অর্থক চেতনাস্রোতের বিপরীতে সমকালীন বাংলা সাহিত্যে বিকীর্ণ হয়েছিল যে স্বল্পালোক রশ্মি-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার অগ্রগণ্য প্রতিনিধি। তারাশঙ্কর যুগন্ধর; কালের দ্বৈরথকে ধারণ করেই তিনি শিল্পী।

বাংলার সামন্ত ও ধনতান্ত্রিক সমাজের সন্ধিকালের রূপ-রূপান্তর এবং ব্যক্তি ও সমাজচৈতন্যের আন্তঃসম্পর্কের রহস্য উন্মোচনে তাঁর উপন্যাস মহাকাব্যিক মহিমায় সমৃদ্ধ।

সমাজগতি ও সমকালের রাজনীতির রূপায়ণ দক্ষতায়, সর্বোপরি আস্তিক্যধর্ম-নির্ভর আশাবাদী জীবনার্থের পরিচর্যায় তারাশঙ্কর-সাহিত্য বাঙালির সমকালীন সমাজ-ইতিহাসের চিরায়ত শিল্পসাক্ষ্য। তারাশঙ্কর যেমন কালান্তরের সমাজের শিল্প-ভাষ্যকার, তেমনি ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিপ্রবাহেরও তুলনারহিত শিল্প-রূপকার।

তাঁর সাহিত্যে সমাজ ও রাজনীতির পরস্পরিত রূপ শিল্পবিচারে কতটুকু অর্জন-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস : সমাজ ও রাজনীতি গ্রন্থে নান্দনিক-সমাজতাত্ত্বিক গভীর মূল্যায়নদৃষ্টির আলোয় তারই বিশ্লে­ষণ সম্পন্ন হয়েছে। মননচর্চায় ও মূল্যায়নধর্মী গবেষণায় গ্রন্থটি এক উল্লেখযোগ্য সংযোজন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমাজ ও রাজনীতি
ইংরেজি নাম tarasonkor Bondopaddayer Uponash Somaj o Rajniti
লেখক ভীষ্মদেব চৌধুরী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সাহিত্য সমালোচনা
আইএসবিএন 9789845100885
পৃষ্ঠা সংখ্যা ৪৭৯
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
ভীষ্মদেব চৌধুরী

লেখক সম্পর্কে

ভীষ্মদেব চৌধুরী

বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের বিশিষ্ট সাহিত্য-সমালোচক ভীষ্মদেব চৌধুরীর জন্ম সিলেট শহরে। তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি উপাধি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা। দীর্ঘ ঊনত্রিশ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে যুক্ত আছেন এই পেশায়। ২০০০ সনে তিনি বৃত হন প্রফেসর পদে। পাঠদান, সা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়