ভারতীয় উপমহাদেশের ইতিহাস

গুপ্তধনের খোঁজে: ইতিহাসের বিচিত্র সরস কাহিনি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳193

৳ 23016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইতিহাসের চমকপ্রদ কিছু কাহিনি গল্পের মতো করে বলা হয়েছে এ বইয়ে।বাংলার গুপ্তধনের নানা সত্য ঘটনা তুলে লেখক প্রমাণ করেছেন, শুপ্তধন নিয়ে গল্পের সবটাই অলীক নয়।মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের রোমাঞ্চকর কাহিনি, মোগল বাহিনীর বিরুদ্ধে বাংলার বীর বারোভূঁইয়াদের মরণপণ লড়াই ও তাঁদের হস্তীবাহিনীর বিস্ময়কর সাহস আর রণকৌশলের গল্পও তুলে ধরেছেন।আছে বাঙালির বহির্বাণিজ্যের সাফল্য ও পরবর্তীকালে তাদের সমুদ্রের দখল হাতছাড়া হওয়া এবং বাংলার ভুবনজোড়া সুতিবস্ত্রের বাণিজ্যের সর্বনাশের বিষাদকাহিনিও।

ইংরেজি শেখার জন্য বাঙালির প্রাণন্তকর প্রচেষ্টা আর এই নতুন ভাষা আয়ত্ত করে বাঙালির বিস্ময়কর সাংস্কৃতিক ও জাগতিক উন্নতির কাহিনি বর্ণনা করেছেন লেখক সরস ভাষায়।মধ্যযুগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংরার সমাজ ও সংস্কৃতিতে ওঠানামার, ভাঙাগড়ার নানা গল্প আছে এই বইয়ে। এর কিছু আমাদের চেনা, কিছু অস্পষ্ট-অনেকের কাছে হয়তো বা একেবারে অচেনা। সহজ ভাষায়, ইতিহাসের মান্যসূত্র ও সর্বজনগ্রাহ্য উপাদান ঘেঁটেই এসব কাহিনি বলা হয়েছে।

সূচিপত্র*ভূমিকা*বাংলার সুলতান, চীনের সম্রাট, আফ্রিকার জিরাফ*গুপ্তধনের খোঁজেআদার বেপারির জন্য জাহাজের খবর*গরমনামা*নাথানের চোখে বারোভূঁইয়াদের হাতি*কড়িকাহিনি*সম্রাট জাহাঙ্গরি ও সাদা হাতি*বিদ্রোহী যুবরাজ শাহাজাহান ঢাকায়*মহারানি ভিক্টোরিয়ার মুনশি*নিজের চরকায় তেল দাও*বাঙালির ইংরেজি শেখা : আদিপর্ব*বাঙালির বাবু-ইংলিশ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গুপ্তধনের খোঁজে: ইতিহাসের বিচিত্র সরস কাহিনি
ইংরেজি নাম Guptadhaner Khoje: Itihaser Bicitro Sros Kahini
লেখক মাহবুব আলম
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ভারতীয় উপমহাদেশের ইতিহাস
আইএসবিএন 9789849019350
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৩ সাল
মাহবুব আলম

লেখক সম্পর্কে

মাহবুব আলম

জন্ম ১৯৪৪, নেত্রকোনায়। শৈশব কেটেছে বাবার চাকরিসূত্রে সে সময়ের পূর্ব পাকিস্তানের নানা জেলা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬-তে স্নাতকোত্তর। কিছুদিন অধ্যাপনার পর ১৯৬৮ সালে কূটনৈতিক ক্যাডারে যোগ দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ১৯৮৮ সালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কলকাতা, ভারতে মিশন-প্রধান ছিলেন। এর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 193

৳ 23016% ছাড়