জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৯)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ফ্ল্যাপে লিখা কথা জিম্বাবুয়েতে তথ্য সংগ্রহ করতে গিয়ে লেখক পর্যবেক্ষণ করেন কাঠকয়লার অগ্নিবৃত্তে চিত্রিত ঢাল ও বল্লম নিয়ে বৃষ্টির প্রত্যাশায় দাঁড়িয়ে থাকা জিম্বাবুয়ের কজন কবিকে। সবুজাভ পাথরের মূর্তি নিয়ে সঙ্গোপনে এসে দাঁড়াও বাসস্টপে। বিউটি সেলুনে তাঁর সঙ্গে দেখা হয় দেশটির সাম্প্রতিক কালের আন্ডারগ্রাউন্ড লেখকদের সঙ্গে। কিছুদিন বাস করেন উৎখাত হওয়া শ্বেতাঙ্গ এক চাষির পোড়ো বাংলোয়। দেখা হয় বিলাতের মেয়ে ব্লসমের সঙ্গে, যে ফ্রেস্কো আঁকতে আঁকতে মাটোপস হিলে আত্নহরনের কথা ভাবে। গাঁয়ের বিপন্ন কজন মানুষ তাম-না-তাম ঢোলক বাদ্যের ভেতর হরিণের রক্তে মদ মিশিয়ে নালিশ জানাচ্ছে তাদের রাজাধিরাজের সমাধিতে। অনটনে অতীষ্ঠ ক্রিস্টিনা পাচার করে সম্পত্তি হারানো এক শ্বেতাঙ্গ লেখকের পাণ্ডুলিপি। অন্ধ মাকে যু্ক্তরাষ্ট্র থেকে ভিক্টোরিয়া জলপ্রপাতে নিয়ে আসার জন্য সে টাকা জমাচ্ছে। একটু আগেও পিয়ানো বাজিয়েঝে সালানিনি। বিদায জানাতে গিয়ে আসন্ন মৃত্যুর ছায়ায় লক্কা পায়রার মতো শরীর ঘুরিয়ে খোশমেজাজে গুনগুন করে গান গায় সে। এ বইয়ের মানুষগুলোকে পাঠক সহজে ভুলতে পারবেন না। সূচিপত্র * ভূমিকা * কবিতার সারপ্রাইজ স্টুডিও * মুসাসা ভাস্করপল্লি * লেখকদের মাকড়সার জাল * পথশিশু, শুকানদী ও গাধার গাড়ি * রোডস সাহেবের সমাধি * ব্যালেন্সিং রকের চত্বরে * নুড়ি পাথরের সন্ধানে * মাটোবা হিলসে উৎসর্গীকৃত হরিণশিশু * বুকক্যাফে * প্রজনন পুতুল, চার্চ ও পঙ্গপাল * পরিত্যক্ত বাংলো, ব্লসম ও ফ্রানসিস টাউন * প্রপাতে পাণ্ডুলিপি পাচার * সালানিনি পিয়ানো বাদন * রাইটিং স্টিল * ওয়েন কাসেকো ও ইপিলিপি * হরিণ-পাথরের চালচিত্র
বইয়ের তথ্য
| নাম | জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৯) |
|---|---|
| ইংরেজি নাম | Zimbabwe Boba Pathor Salanini |
| লেখক | |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 9789849025276 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৫ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!