জোহানেসবার্গের জার্নাল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘জোহানেসবার্গের জার্নাল’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ জোহানেসবার্গের গেস্টহাউসে বসবাসের ভেতর দিয়ে লেখকের সঙ্গে এক অনিশ্চিত যাত্রায় শরিক হবেন পাঠক। পরিচিত হবেন যুদ্ধে গুলি খাওয়া শ্বেতাঙ্গ পুরুষ হেন্ডরিক, তার টসঙ্গা গোত্রের কৃষ্ণাঙ্গ স্ত্রী মামা কনানানি ও তাদের পুতুলপুত্র আমুকেলানির সঙ্গে। ফুটপাতের কিছু গৃহহীন মানুষের দিনযাপন আর এইডসে মৃত্যুর কারণে বাচ্চাকাচ্চাসহ গৃহচ্যুত কৃষ্ণাঙ্গ পরিবারের ক্লেশ পাঠককে সহানুভূতিশীল করে তুলবে। বিলাতি কেতার টি-রুমে পাঠক দেখতে পাবেন তরবারি হাতে দাঁড়িয়ে এক শিখ সরদারজি। হেয়ার কাটিং সেলুন ও লেডিজ শুর ঘটনাক্রম পাঠককে উদ্বিগ্ন করবে।
কিছু সময়ের জন্য পাঠকও লেখকের সঙ্গে নীরবে দাঁড়াবেন হামিদিয়া মসজিদের সামনে, যেখানে এক জমানায় মহাত্মা গান্ধীর নেতৃত্বে জোহানেসবার্গ শহরের হিন্দুস্থানিরা পুড়িয়ে ফেলেছিলেন বর্ণবাদী পাস। কয়েকটি জুলু যুবক অনুসরণ করে শ্বেতাঙ্গ তরুণী ইহোনিকাকে—তার প্রণয়প্রত্যাশী প্রতিবেশীর আঙিনায় চরে চারটি সিংহ।
জন্মমুহূর্তে পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন এক কিশোরীর বাড়ি ফেরা এবং মায়ের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত হওয়ার ঘটনাও পাঠককে বর্ণবিভাজন সম্পর্কে ভাবতে বাধ্য করবে। মঈনুস সুলতান রাস্তাঘাট আর পাহাড় পর্বতের ভ্রমণবৃত্তান্ত লেখেন না, তুলে ধরেন বহুবিচিত্র মানুষের অসাধারণ সব গল্প। ভ্রমণগল্পে তার তুলনা নেই।
বইয়ের তথ্য
| নাম | জোহানেসবার্গের জার্নাল |
|---|---|
| ইংরেজি নাম | Johannesburger Journal |
| লেখক | মঈনুস সুলতান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | নানাদেশ ভ্রমণ |
| আইএসবিএন | 9789845250092 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
