নকশা ১০০ রান্না : নাশতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘নকশা ১০০ রান্না: নাশতা’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ দিন বদলাচ্ছে, পরিবর্তন আসছে নাশতায়। নাগরিক জীবনে, এমনকি গ্রাম-মফস্বলেও নাশতা হিসেবে রুটি-ভাজি, পাউরুটি-ডিম, মুড়ি-বিস্কুট আর আগের মতো চলে না। সকাল-বিকেলের নাশতা বা ছুটির দিনের নাশতায় যেমন বৈচিত্র্য আসছে, তেমনি অতিথি আপ্যায়নের জন্য নাশতা তৈরিতে আসছে সৃজনশীলতা। কত রকম নাশতাই না এখন তৈরি করা যায়। আবার একই নাশতারই রয়েছে কত রকমফের। এক স্যান্ডউইচেই এসেছে কত ভিন্নতা, কত বৈচিত্র্য। প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’য় ছাপা হয়েছে নাশতার কয়েক শ রেসিপি।
‘নকশা’ থেকে নাশতার ১০০ রেসিপি একটি বইয়ে হাজির করা হয়েছে এখানে। হাতের কাছে বইটি থাকলে পিৎজা, দোসা, নাচো, বাকরখানি—দেশি-বিদেশি ঐতিহ্যবাহী সব নাশতাই আপনি তৈরি করতে পারবেন। শহুরে সংস্কৃতিতে জনপ্রিয় হওয়া নানা ধরনের শাসলিকে যুক্ত করতে পারেন মনের মতো উপকরণ। ঘরে বসে স্বাদ নিতে পারবেন আনারসের ঝাল পাকোড়া কিংবা রাঙা আলুর মালপোয়ার। এই বই এক দিনের জন্য নয়, প্রতিদিনের জন্য।
বইয়ের তথ্য
| নাম | নকশা ১০০ রান্না : নাশতা |
|---|---|
| ইংরেজি নাম | Noksha 100 Ranna : Nashta |
| লেখক | প্রথমা প্রকাশন |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | প্রসঙ্গ: রান্না, খাদ্য ও পুষ্টি |
| আইএসবিএন | 9789849350125 |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!