থ্রিলার ও অ্যাডভেঞ্চার

যে শহরে গল্প লেখা বারণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ছোট্ট এক মফস্বল শহর নিশ্চিন্তপুর। যে শহরে অপরাধ হয় না বললেই চলে। কিন্তু হলো একদিন। চুরি হলো এক প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলরের শখের সাইকেল। ব্যস, শহরে মুখরোচক গল্পে পরিণত হলো ঘটনাটা! ভাবছেন, একটা সামান্য সাইকেল চুরির ঘটনায় এত মাতামাতি করার কি আছে? একই কথা ভেবেছিল নিশ্চিন্তপুরের সাহিত্যমনা একদল তরুণ-তরুণী। তারা বুঝল, মানুষ সত্যিকার বিনোদন পায় অপরাধের গল্প শুনে। কোথাও অপরাধ হলে মানুষ যতই মুখে মুখে ‘হায় হায়’ করুক না কেন, তাদের মনের একটা অংশ আনন্দ পায়। এই বিষয়টা উপলব্ধি করে তারা একটি বিনোদনমূলক পত্রিকা বের করল।

নাম দিল ‘গল্প হলেও সত্যি’। কাল্পনিক কিন্তু গায়ে কাঁটা দেওয়া সব অপরাধের গল্প ছাপা হলো সেখানে। অপরাধ-বিহীন শহরে এমন একটি পত্রিকা বিক্রি হতে লাগল হট কেকের মতো। এরপর হঠাৎ কী এমন হলো, কোপেনহেগেন থেকে খ্যাতিমান বাঙালি সাইকোলজিস্ট জিব্রান আহমেদ ছুটে এলো নিশ্চিন্তপুরে? কী এমন ঘটল যে নিশ্চিন্তপুর থানার ওসি রুদ্র তালুকদার তার শান্ত শিষ্ট স্বভাব ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করল? একটা বিনোদনমূলক পত্রিকা কি করে নিশ্চিন্তপুরকে বদলে দিল চিরদিনের জন্যে? ছোট এই মফস্বলে ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল অকল্পনীয়, অচিন্তনীয় সব রহস্য!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যে শহরে গল্প লেখা বারণ
ইংরেজি নাম ze sohore golpo lekha baron
লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পী
প্রকাশনী বাতিঘর প্রকাশনী
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9781556156786
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
মোহাইমিনুল ইসলাম বাপ্পী

লেখক সম্পর্কে

মোহাইমিনুল ইসলাম বাপ্পী

মোহাইমিনুল ইসলাম বাপ্পী জন্মগ্রহণ করেছেন বরিশালে। বেড়ে উঠেছেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি পাশ করেছেন। বর্তমানে বাস করছেন ঢাকায়। পেশায় ডেটা সায়েন্টিস্ট। একটি গবেষণা প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। মূলত থ্রিলার ও কল্পবিজ্ঞান লেখক তিনি। বাতিঘর প্রকাশনী থেকে তার প্রথম প্রকাশিত বই, থ্রিলার উপন্যাস যে শহরে গল্প লেখা বারণ (২০২০) পাঠকদের মধ্যে দারুণ সারা ফেল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়