ভাষা ও অভিধান

নজরুল তারিখ অভিধান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳640

৳ 80020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিদ্রোহের দামামা বাজিয়ে আর মানবমুক্তির নিশান উড়িয়ে বাঙালির সমাজজীবনে চকিত আবির্ভাব হয়েছিল কাজী নজরুল ইসলামের। ‘বিদ্রোহী কবি’ অভিধায় ভূষিত এই কবি কবিতা ও সংগীতে, গল্প ও উপন্যাসে, নাটক ও চলচ্চিত্রে, সাংবাদিকতায় ও সম্পাদনায় সৃজনশীল নতুনত্বে মুগ্ধ করেছিলেন সর্বস্তরের বাঙালিকে।

প্রেম ও বিদ্রোহের চেতনায় উদ্ভাসিত ছিল তাঁর সৃজনশীল প্রতিভা। তারই আলোয় তিনি বাঙালিকে প্রাণিত করেছিলেন অসাম্প্রদায়িক ও দেশব্রতী চেতনায়, স্বপ্ন দেখিয়েছিলেন শোষণ ও বৈষম্যহীন মুক্ত স্বদেশের। বাংলা সাহিত্যের অন্যতম সেরা ও অসাধারণ জননন্দিত এই কবির জীবন ও কর্ম, সৃষ্টি ও সাধনার কালানুক্রমিক ও ধারাবাহিক ইতিবৃত্ত রচনার প্রয়াস নজরুল তারিখ অভিধান।

এ গ্রন্থে প্রামাণ্য তথ্য ও আকর উপাদানের ভিত্তিতে ড. মাহবুবুল হক নজরুল জীবনী পুনর্গঠনে ব্রতী হয়েছেন। নজরুলের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত রচনার লক্ষ্যে এ গ্রন্থ প্রণয়ন একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নজরুল তারিখ অভিধান
ইংরেজি নাম Nazrul Tarik Avidan
লেখক ড. মাহবুবুল হক
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় ভাষা ও অভিধান
আইএসবিএন 9847012008119
পৃষ্ঠা সংখ্যা ৩৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
ড. মাহবুবুল হক

লেখক সম্পর্কে

ড. মাহবুবুল হক

গবেষক ড. মাহবুবুল হক অধ্যাপনার পাশাপাশি প্রবন্ধ রচনা, ফোকলোর চর্চা, গবেষণা, অনুবাদ, সম্পাদনা ও পাঠ্য বই রচনা করে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছেন। এর মধ্যে তাঁর চল্লিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশ, ভারত ও পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে। ভারতের কলকাতা, যাদবপুর, বিশ্বভারতী, কল্যাণী, পাতিয়ালা, গৌড়বঙ্গ ও আসাম বিশ্ববিদ্যালয়ে, ত্রিপুরায়, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে ও বাংলা আকাদেমিতে ভাষা ও সাহিত্য,...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 640

৳ 80020% ছাড়