ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৫টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত) (১-১৪ খণ্ড সমাপ্ত)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳5701

৳ 6,33410% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 633

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রথম মানব-মানবী হজরত আদম ও হাওয়া (আ:) থেকে মানব সভ্যতার শুভ সুচনা হয়েছে ।হযরত আদম (আ:) ছিলেন জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আম্বিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌছেঁছেন । নবী-রাসূলগন সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন । মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আম্বিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে আলোচনা করা হয়েছে । তাই ইসলামের ‍সঠিক ইতিহাস জানার জন্য কুরআন-হাদীসই হলো মৌলিক উপাদান ।

আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগেও কুরআন-হাদীসের তত্ত্ব ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত ।

“আল-বিদায়া ওয়ান নিহায়া” Al Bidaya Wal Nihaya প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর (রহ) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমন্ডল, ভূমন্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

এই গ্রন্থটি ১৪টি খন্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তাঁর এই গ্রন্থকে তিনভাগে ভাগ করেছেন।

প্রথম ভাগ: আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের অন্তর্বতী সব কিচু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের রচনাবলী এবং মুহাম্মাদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।

দ্বিতীয় ভাগ : রাসুল (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে।

তৃতীয়ভাগ : ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, নাশর-নশর, জান্নাত-জাহান্নামের বিবরণ ইত্যাদি।

লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসাকালানী (রহ), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী হানাফী (র) এবং ইবনে হাজার আসকালানী (রহ) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।

বিখ্যাত এই গ্রন্থটির ১-১০ খন্ড অনুবাদ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত) (১-১৪ খণ্ড সমাপ্ত)
ইংরেজি নাম al bidaya oan nehaya1-14 khndo
লেখক আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর আদ-দামেশ্‌কী রহ., মাওলানা মুহিউদ্দীন খান
প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০০০
আব

লেখক সম্পর্কে

আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর আদ-দামেশ্‌কী রহ.

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক লেখক · প্রকাশক: ইসলামিক ফাউন্ডেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 5,701

৳ 6,33410% ছাড়